Wednesday, October 21, 2026
25 C
Kolkata

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষকরা আজকে ঘুরে দাড়িয়েছে- বকুল এমপি

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ প্রাকৃতিক দূর্যোগ আম্পান ও কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের কারণে পিছিয়ে পরা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য রবি বীজ এবং সার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের কৃষকরা সকল ব্যার্থতা ভুলে ঘুরে দাড়িয়েছে। বাগাতিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দান কালে স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি এসব কথা বলেন।

এমপি বকুল তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন কৃষকদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে থাকতে। সেটাই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার জিমনেসিয়াম হল রুমে
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি ২০২০-২১ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আরশাদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, অধ্যাপক ইউনুস আলী সম্পাদকমণ্ডলীর সদস্য নাটোর জেলা আওয়ামীলীগ, উপজেলা আও’লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

১৮০০ জন প্রণোদনা ও ২০৬০ জন পুনর্বাসন মোট ২২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে এই বীজ এবং সার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories