Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মঠবাড়িয়ার পাতাকাটায় জাফর আহমেদ ডিজিটাল লাইব্রেরীর শুভ উদ্বোধন

 

জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ার পাতাকাটায় জাফর আহমেদ ডিজিটাল লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় লাইব্রেরীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান ও মঠবাড়িয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ. এম.জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফর আহম্মেদ, ইতিহাসবিদ অধ্যক্ষ মোঃ নুরমোহাম্মদ, মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন হাওলাদার, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন খান,বাশঁবুনিয়া রাশেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হামিদ সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ জ্ঞানী গুনী ব্যক্তিবর্গ ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফর সঙ্গী সহকারী কমিশনারবৃন্দ।

প্রধান অতিথি বলেন, লাইব্রেরী জাতির জ্ঞান বিতরণের শ্রেষ্ঠ বাতিঘর।যে জাতি যত বেশি সভ্য ও উন্নত, সে জাতি তত সমৃদ্ধ লাইব্রেরীর অধিকারী। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান আহরণের বিকল্প নেই।জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করতে বেশি করে বই পড়তে হবে।তিনি উক্ত লাইব্রেরীকে আরো আধুনিকায়নের উপর জোর দেন এবং একটা স্মার্ট টিভি দেয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে তিনি লাইব্রেরীর সদস্যদের হাতে বই তুলে দেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories