Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

নাটোরে বাগাতিপাড়ায় ম্যারাডোনার মৃত্যুতে সাতদিন ভাত খাওয়া বন্ধ রেখে এক ভক্তের শোক পালন

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সারা বিশ্বের মতো বাংলাদেশি ভক্তদের মাঝেও ম্যারাডোনার মৃত্যুতে চলছে শোকের মাতম।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তেমনই এক ভক্ত রুহুল আমিন সরকার বাবু। তার প্রিয় ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখে গত বুধবার থেকে তিনি সাত দিনের শোক পালন করছেন। তিনি উপজেলার বিহারকোল বাজারের ভাই বন্ধু মুদি দোকানের স্বত্বাধিকারী।

সরেজমিন গিয়ে দেখা যায়, রুহুল আমিন সরকার বাবু কালো ব্যাজ ধারণ করে রয়েছেন। তার দোকানে প্রিয় ফুটবলারে মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার, কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন। একই সঙ্গে সবার ওপরে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন। এ সময় তার সঙ্গে কথা হয়।

রুহুল আমিন সরকার বাবু জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন। এদিন থেকে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছেন। মঙ্গলবার দুপুরে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, দোকানি বাবু ম্যারাডোনা ভক্ত। তিনি প্রত্যেক বিশ্বকাপের সময় দোকান থেকে তার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টানান।

এছাড়াও আর্জেন্টিনার ম্যাচের দিনে তিনি দর্শকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেন। ম্যারাডোনার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেন, সেই ১৯৮৬ সাল থেকেই তিনি বাবুকে ম্যারাডোনা ভক্ত হিসেবে জানেন। তার এই শোক পালনই প্রমাণ আর্জেন্টাইন এই কিংবদন্তীর প্রয়াণে বাংলাদেশী ভক্তরা কতটা মর্মাহত।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories