Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

গ্রেফতার রিপাবলিক টিভির সিইও বিকাশ খান চান্দানি

সাইফুল্লা লস্কর : এডিটর-ইন-চিফ আর্ণব গোস্বমি, অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ঘনশ্যাম সিং এর পর চিফ এক্সিকিউটিভ অফিসার বিকাশ খানচান্দানি। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার আরো এক রিপাবলিক টিভির উচ্চপদস্থ কর্মী।এনডিটিভির রিপোর্ট অনুযায়ী মুম্বাই পুলিশ ভুয়া টিআরপি কেলেঙ্কারি মামলায় আজ গ্রেপ্তার করেছে রিপাবলিক টিভির সিইও কে।

রিপাবলিক টিভির তরফ থেকে এই গ্রেফতারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে হলিডে কোর্টে যাবার কথা জানানো হয়েছে।রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামী বলেছেন, যদি টিআরপি কেলেঙ্কারির মামলার বিষয়টি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে আসে তাহলে মুম্বাই পুলিশ তাদের সিইও কে কোন যুক্তিতে গ্রেফতার করতে পারে? ভুয়ো টিআরপি কেলেঙ্কারি মামলায় মুম্বাই পুলিশের দ্বারা রিপাবলিক টিভির কলাকুশলীদের মধ্যে এটি দ্বিতীয় গ্রেপ্তারের ঘটনা।এর আগে একই মামলায় রিপাবলিক টিভির অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ঘনশ্যাম সিং কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।তাকে পুলিশ হেফাজতে অকথ্য নির্যাতন করা হয় বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে রিপাবলিক টিভি সমস্ত কর্মীকে মুম্বাই পুলিশের গ্রেপ্তারের  হাত থেকে সুরক্ষা দেয়ার আবেদন জানানো হয় রিপাবলিক টিভির তরফ থেকে।সুপ্রিম কোর্টে এই আবেদন নাকচ হয়ে যাবার পর রিপাবলিক টিভি মুম্বাই পুলিশের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করে গত বুধবার।

এর আগে রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামী কে ২০১৮ সালের এক ইন্টেরিয়ার ডিজাইনার এর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরবর্তীতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অন্তর্বর্তীকালীন জামিন পায় অর্ণব গোস্বামী।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories