Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ছত্রাকের হানায় বাড়ছে করোনা মৃত্যুর আশঙ্কা গুজরাতে

কভিড নাইনটিনে আক্রান্ত রোগীর দেহে হানা দিচ্ছে এক প্রকারের ছত্রাক যার ফলে রোগীর মৃত্যুর আশঙ্কা বেড়ে যাচ্ছে প্রায় ৫০ শতাংশ। গুজরাটের আমেদাবাদের এক চিকিৎসক পার্থ রানা বলেন, “আমি প্রায় ৫ জন কোভিড আক্রান্ত রোগীর দেহে এই ছত্রাকের হদিস পেয়েছি।”

বিশেষজ্ঞ চিকিৎসক অতুল পটেল জানিয়েছেন, কোভিড নাইনটিনে আক্রান্তদের ক্ষেত্রে মিউকর মাইকোসিস মৃত্যুর আশঙ্কা বেড়ে গিয়েছে ৫০ শতাংশ এবং এই ছত্রাকের হঠাৎ উদ্ভাবনের ফলে কোভিড আক্রান্তদের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ।

পার্থের দাবি রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির কারণে এবং স্টেরয়েড গোত্রের ওষুধ ব্যবহারে অভ্যস্ত রোগীরাই মূলত মিউকর মাইকোসিস এর শিকার হচ্ছেন। এই ছত্রাক বাসা বাঁধছে ফুসফুসে ।ফলে, প্যারানাসাল সাইনাস এর উপসর্গ দেখা দিচ্ছে। যার ফলে বেড়ে যাচ্ছে মৃত্যুর আশঙ্কা। করোনা মহামারী সংক্রমনের মাঝেই এই নয়া ছত্রাকের আগমন চিকিৎসকদের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনা সংক্রমনের হার যখন ধীরে ধীরে কমছে এবং শতকরা সুস্থতার সংখ্যা ঊর্ধ্বমুখী ঠিক সেইসময় এই নয় ছত্রাক সুস্থতার হার কমাতে বা মৃত্যু হার কিছুটা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories