Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সিবিআই এর “প্রেস্টিজ ক্ষুন্ন হওয়ার যুক্তি” বাতিল করে তাদের অফিস থেকে স্বর্ণ চুরির ঘটনার তদন্ত ভার স্থানীয় পুলিশকে দিল মাদ্রাজ হাইকোর্ট

সাইফুল্লা লস্কর : লাইভ ল এর রিপোর্ট অনুযায়ী সিবিআইয়ের চেন্নাই অফিস থেকে ১০৩ কেজি স্বর্ণ চুরি যাওয়ার ঘটনার তদন্ত ভার স্থানীয় পুলিশকে দিলে সিবিআইয়ের মর্যাদা ক্ষুণ্ণ হবে এই এই যুক্তি বাতিল করে স্থানীয় পুলিশকে তদন্ত ভার দিল মাদ্রাজ হাইকোর্ট। সিবিআই এর তরফ এ মাদ্রাজ হাইকোর্টে এই মর্মে আবেদন করা হয়েছিল যে স্বর্ণ চুরি যাওয়ার ঘটনার তদন্তভার স্থানীয় পুলিশকে না দিয়ে সিবিআইয়ের পার্শ্ববর্তী কোন রাজ্যের অফিসকে বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ কে দেয়া হয়। এই যুক্তি খন্ডন করে চেন্নাই হাইকোর্টের বিচারক বলেন, “আইন অনুযায়ী এমন কিছুর অনুমতি দেয়া যায় না।আর এটা বলা ঠিক নয় যে সিবিআইয়ের বিশেষ কোনো শিং আছে এবং স্থানীয় পুলিশের আছে শুধু লেজ।”

উল্লেখ্য কয়েকদিন আগে চেন্নাই এ অবস্থিত সিবিআইয়ের অফিস থেকে ১০৩ কেজি স্বর্ণ চুরি যায় যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪৩ কোটি। আদালত আরো বলেন, “রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনায় প্রাথমিক এফআইআর দায়ের করবে। হতে পারে এটি সিবিআই এর জন্য একটি অগ্নিপরীক্ষা কিন্তু যদি তাদের হাত সীতার মত পবিত্র হয় তাহলে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে আর যদি এর পেছনে তাদের হাত থাকে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে।”

সিবিআই এর তরফ থেকে স্বর্ণ চুরি যাওয়ার বিষয়টি ওজনের ভ্রান্তি বলে দেখানোর ও চেষ্টা করা হয়। পাবলিক প্রসিকিউটর বলেন, তাদের কাছে থাকা স্বর্ণের চেন গুলোর ওজন করার সময় ও কোনো ভুল হয়ে থাকতে পারে কারণ সেগুলো আরো অনেক স্বর্ণের সঙ্গেই পরিমাপ করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট এর জবাবে বলেন, “এই ঘটনাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।এখানে কয়েক গ্রাম স্বর্ণের ফারাক নয়। আর স্বর্ণ তো গাঁজার মতো হঠাৎ করে উবে যেতে পারে না।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories