Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

প্রাক্তন আইপিএস অফিসারকে মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

নিউজ ডেস্ক : প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার রমনায় বসন্তপুর এডুকেশন সোসাইটি নামক একটি সংস্থার পরিচালক প্রাক্তন এই অফিসার আজ স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর রোষের মুখে পড়েন। নজরুল ইসলামের অভিযোগ, গত এক বছর ধরে বসন্তপুর এডুকেশন সোসাইটির দখল নেয়ার চেষ্টা করছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ব্যাপারে তিনি পুলিশে অভিযোগ করেন বার বার।

এই অভিযোগের কারণে তৃণমূল নেতৃত্ব ক্ষুব্ধ হয় নজরুল ইসলামের প্রতি। এর আগেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে একই ব্যাপারে বেশ কয়েকবার বচসা হয় তার। তবে আজ তার অফিস থেকে তাকে টেনে বের করে মারধর করা হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ডোমকল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অভিযুক্ত দের বিরুদ্ধে ডাইরি করা হয়েছে থানায়। এখনও সেখানে পুলিশ মোতায়ন আছে বলে জানা গিয়েছে। আশপাশে এলাকা গুলোতে উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে কেন্দ্র করে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories