Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মোদির চাপে কৃষকদের ফেসবুক পেজ বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক : ক্রমাগত তীব্রতা বৃদ্ধি পাচ্ছে কৃষক আন্দোলনের, পাচ্ছে প্রবল জন সমর্থন। সেই বিষয়টি যে চরম ভাবে উদ্বেগে রাখছে মোদি সরকারকে সেটা বোঝার জন্য রাজনৈতিক বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। তবে সেই উদ্বেগ এবারে প্রকাশ্যে সামনে এলো। মোদি সরকারের চাপে কিষাণ একতা মোর্চা নামক কৃষক আন্দোলনে সক্রিয় একটি কৃষক সংগঠনের ফেসবুক পেজ বন্ধ করে দিল ফেসবুক কর্তৃপক্ষ।

এই কিষাণ একটা মোর্চার তরফ থেকেই সরকারের কাছে কৃষি বিল প্রত্যাহারের দাবি করা হচ্ছিল বার বার এবং তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুশিয়ারী দেন। তারা কৃষক আন্দোলনের সমর্থনে সব কৃষকদের একদিন অনশন করতে অনুরোধ জানান এবং রিলে অনশন করার কোথাও ঘোষণা করেছেন টুইটারে। সরকার তাদের দাবি না মানলে টোল সংগ্রহের কাজে ও বাধা সৃষ্টি করতে তারা পিছপা হবেনা না বলে জানিয়ে দিয়েছেন। কৃষক আন্দোলনের সমর্থনে এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য কুখ্যাত বিজেপির আইটি সেলের মিথ্যার জবাব দিতে একটি আইটি সেল ও তৈরি করা হয়েছে কৃষকদের তরফে। এমত অবস্থায় কৃষকদের সক্রিয় একটি ফেসবুক পেজ বন্ধ করে মোদি সরকার বুঝিয়ে দিল যে তারা কোন পন্থায় সমস্যা সমাধানের বিশ্বাসী। মতামত রাজনৈতিক বিশ্লেষকদের। ২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। তবে সরকার এখনও অনড় কৃষি বিল প্রত্যাহার না করার ব্যাপারে। মোদি হঠাৎ শিখ ধর্ম গুরু তেগ বাহাদুরের সমাধিস্থলে পরিদর্শনে গিয়েছেন শিখদের মন জয় করতে কিন্তু কোনো ভাবেই তার সরকার কৃষি বিল প্রত্যাহারের কথা ভাবছে না বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories