Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রেল, ব্যাঙ্ক, এয়ারপোর্টের পর মোদি বেচতে চলেছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া

 নিউজ ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির বেসরকারিকরণ করে চলেছেন মোদি। রেল ব্যাঙ্ক এবং এয়ারপোর্ট এর পর এবার পালা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিতে চলেছে মোদি সরকার। জানা গেছে সংস্থাটির ৬৩ শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে বেসরকারি সংস্থার কাছে। সেইসঙ্গে হস্তান্তর করা হবে সংস্থার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এর অধিকারও। কার্যত সংস্থাটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই উদ্যোগের পর।

ইতিমধ্যে দেশের প্রায় ৮ টি এয়ারপোর্ট বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে মোদি সরকার। বিরোধীদের প্রবল সমালোচনা উপেক্ষা করেও মোদি সরকারের অধীন ডিপার্টমেন্ট অফ ইনভেসমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট এই সংস্থাটির শেয়ার বিক্রয়ের জন্য আগ্রহ পত্র আহ্বান করেছে। বর্তমানে আড়াই হাজার কোটি টাকার মূল্যের শেয়ার আছে এই সংস্থাটির।

আগ্রহ পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ই ফেব্রুয়ারি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সংস্থাগুলি লোকসানে চলছে এই যুক্তি দেখিয়ে মোদি সরকার বেসরকারিকরণ করে চলেছে একের পর এক পাবলিক সেক্টর ইউনিট বা পি এস ইউ। কিন্তু বিরোধীদের দাবি মোদি সরকার আসলে অন্য খাতের জন্য মূলধন যোগাড় করতেই এমন বেসরকারিকরণের পথে হাঁটছে।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories