Saturday, September 5, 2026
28 C
Kolkata

এবার করোনায় আক্রান্ত বাংলার দমকল মন্ত্রী সুজিত বসু

এনবিটিভি ডেস্কঃ দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বেড়ে চলেছে করোনার আক্রমন। এতদিন পর্যন্ত জরুরি বিভাগের কর্মী বিভিন্ন কর্মী থেকে শুরু করে পুলিশ, বিধায়ক, ডাক্তার, সাংবাদিক এদের দেহে করোনার দেখা মিললেও রাজ্যের কোনও মন্ত্রীর শরীরে করোনার সন্ধানের খবর মেলেনি। তবে এবার দৃশ্যটা পাল্টে গেল। বৃহস্পতিবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শরীরে এবার করোনার সন্ধান মিলল। রাজ্যে প্রথম এই মন্ত্রীর শরীরেই মারণ ভাইরাসের থাবা পড়ল। তবে এখনও পর্যন্ত শরীরের করোনার কোনও উপসর্গ না হওয়ায় নিজের বাড়িতেই হোম আইসলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তাঁর বাড়ির পরিচারিকার কিছুদিন আগেই করোনা ধরা পড়ায়। তার বাড়ির প্রত্যেক সদস্যেরই করোনা পরীক্ষা করানো হয়। সেখানেই খোদ মন্ত্রীর করোনা রিপোর্টে পজিটিভ আসে। তবে তাঁর পরিবারের বাকি সদস্যের করোনা রিপোর্ট সম্বন্ধে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories