Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহানুভবতা! পরিযায়ী শ্রমিকদের পর এবার কেরলে আটকে পড়া মেয়েদের সাহায্যে এগিয়ে এলেন সোনু সুদ

এনবিটিভি ডেস্কঃ প্রতিদিনই প্রায় আলোচনা কেন্দ্রে চলে আসছেন অভিনেতা সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্যে বাসের ব্যবস্থা করে দেওয়া পর এবার তিনি পাশে দাঁড়ালেন কেরালায় আটকে পড়া ১৭৭ জন মেয়ের।

দেশজুড়ে চলা লকডাউনের জেরে কেরালার এরনাকুলামে আটকে পড়েছিলেন ১৭৭ জন মেয়ে। সেখানকার স্থানীয় একটি কারখানায় সেলাইয়ের কাজ করতেন তাঁরা। লকডাউনের পরই বন্ধ হয়ে যায় কারখানা। তারপর আর তাঁদের কোথাও যাওয়ার ছিল না। অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্রের খবর অনুযায়ী, ‘সোনুর এক বন্ধু এই সব মেয়ের দুর্দশার কথা জানিয়েছিলেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন এঁদের দায়িত্ব নেবেন। কোচি এবং ভুবনেশ্বর বিমানবন্দর যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারের সঙ্গেও কথা বলেন। একটি বিশেষ বিমান আনানো হয়েছে বেঙ্গালুরু থেকে। সেই বিমানটিই কোচি থেকে অসহায় মেয়েদের এয়ার লিফ্ট করে ভুবনেশ্বর নিয়ে যাবে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে তাঁদের গ্রামের বাড়ির সফর সময় প্রায় ২ ঘন্টার।’

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories