Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

“১৫ মিনিটের মধ্যে এখানে বিস্ফোরন হতে চলেছে” আগাম জানিয়ে বিস্ফোরণ, আহত ৩ ন্যাশভিলে

বড়দিনের মহা রাত কাটিয়ে তখনও হয়তো খুশির রেখা মিলিয়ে যায়নি কারো মুখ থেকে। শান্তা ক্লজ কাকে কি উপহার দিয়েছে তাও হয়তো তখনও দেখেনি খুদেরা। তখনও হয়তো ঘুমিয়ে আছে ন্যাশভিল শহরটা । ভোর পাঁচটা! হঠাৎই গোলাগুলির শব্দে কান পাতা দায় হয়ে ওঠে। কেউ কেউ হয়তো জানালা খুলে বাইরেটা দেখেও নিয়েছে । না ,কেউ তো কোথাও নেই! অথচ গোলাগুলির শব্দে কান পাতা দায়। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পেল্লায় সাদা আরভি। তবে আওয়াজটা কি ওখান থেকেই আসছে? কেউ কেউ এটাকে ঠাট্টা ভাবল। কেউ সর্তকতা অবলম্বন করতে গিয়ে পুলিশ কে খবর দিলো। পুলিশ আসার আগেই আরভি থেকে মহিলা কন্ঠে আওয়াজ শোনা গেল, ” গাড়িতে বোমা আছে, তাড়াতাড়ি এলাকা খালি করুন”।

৬ টা থেকেই এলকা খালি করতে শুরু করেছিল পুলিশ। আর ঠিক সাড়ে ছটায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ , প্রায় ঘুমন্ত ন্যাশভিলে ছড়িয়ে গেল তার আওয়াজ। ঝনঝন করে ভেঙে পড়লো দোকান-বাড়ি অফিসের কাঁচ গুলো।
আরভি থেকে বেরিয়ে এল আগুনের গোলা । মুহুর্তের মধ্যে আকাশ ঢেকে গেল ধোঁয়াশায়।

পুলিশি সূত্রে কোন মৃত্যুসংবাদ পাওয়া না গেলেও এই ‘ রহস্য ‘ বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশকর্মী সহ ৩ জন। কিন্তু, এখন সবার মুখে একটাই প্রশ্ন, বিস্ফোরণ টা ঘটাল কে? একযোগে তদন্তে নেমে পড়েছে এফবিআই, পুলিশের মাদক বিরোধী এবং জঙ্গি দমন শাখা।

কিছুক্ষণের মধ্যেই ঘটনা সম্পর্কেজেনে গিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনেই বিবৃতি দেন যে, পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট।

দিনভোর সেখানে তদন্ত চালিয়ে যাওয়ার পরেও ঘটনার সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি । সেখানকার মেওয়র জন কুপারের দাবি , “এই বিস্ফোরন কোন দুর্ঘটনা প্রসূত নয়। বরং , এটি সন্ত্রাসবাদ ছড়ানোর একটি কু চক্রান্ত”। বিস্ফোরণের পরে সেখানে কয়েকটি ভস্ম গাড়ি এবং একটি ভস্ম মৃতদেহ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মৃত দেহটা কি আরভির ভিতরে থাকা মহিলার ? তাহলে ,সত্যিই কি আর্ভির ভিতরে কেউ ছিল? জানার চেষ্টায় রয়েছেন ফরেনসিক।।

ঘটনার আগে কেন সতর্কতামূলক এলাকা খালি করার ঘোষণা করা হয়েছিল ! তা নিয়েও উদ্বিগ্নয় রয়েছেন বিশেষজ্ঞরা।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories