Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মায়ের কাছে ‘কুপুত্র’ শুভেন্দু, নন্দীগ্রামেই লড়বেন ছেলের বিরুদ্ধে

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বারবার আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। কেউ কেউ তাকে ‘মীরজাফর’ আখ্যা দিয়েছেন কেউ কেউ বলেছেন ‘গাদ্দার’ আবার কারো কাছে ‘বিশ্বাসঘাতক দালাল’। তবে এবার নন্দীগ্রামের মায়ের কাছ থেকেই জুটলো ‘কুপুত্র’ উপাধি।

নন্দীগ্রামে ২০০৭ সালে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ফিরোজা বিবি ছেলের। সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরোজা বিবিকে নন্দীগ্রামের মা নামে নামে ডাকতেন। ২০০৯ সালে নন্দীগ্রামের বিধানসভার উপনির্বাচনে তাকে প্রার্থী করেছিলেন মমতা। তিনি জয়ী ও হয়েছিলেন ব্যাপক ব্যবধানে। পরবর্তীতে ২০১১ সালে আবার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মহাকরণে প্রবেশ করেন। তবে পরবর্তীতে মায়ের কাছে ছেলের মত স্নেহের পাত্র শুভেন্দু অধিকারীর জন্য নিজের আসন ছেড়ে দেন ফিরোজা বিবি। ২০১৬ সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন। একটি নয় দুটি নয় একসঙ্গে পান তিন তিনটে মন্ত্রকের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্থান দেয় তৃণমূল কংগ্রেসের ৭ জন সবথেকে গুরুত্বপূর্ণ নেতাদের তালিকায়। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি শুভেন্দু কে। শুধু শুভেন্দু নয় তৃণমূল কংগ্রেসের হয় রাজনৈতিক অঙ্গনে লড়াই করে বহু পথ পাড়ি দিয়েছেন শুভেন্দু অধিকারীর পরিবারের অনেক সদস্য। তার বাবা থেকে ভাই এমনকি ভাইয়ের স্ত্রী পর্যন্ত তৃণমূল কংগ্রেসের থেকে লাভ করেছিলেন বহু সুবিধা। তারপরে ও শুভেন্দুর দলত্যাগ মেনে নিতে পারেননি নন্দীগ্রামের মা ফিরোজা বিবি। তাই তিনি ঘোষণা করেছেন শেলের বিরুদ্ধে তিনি লড়াই করবেন নন্দীগ্রামে যদি দল অনুমতি দেয়। তিনি আরো বলেছেন কুপূত্রের থেকে নিপূত্র অনেক ভালো।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories