Sunday, September 6, 2026
28 C
Kolkata

এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের তুমুল সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত বাজকুল

নিজস্ব সংবাদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা সংলগ্ন বাজকুল কলেজে মঙ্গলবার এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল বোমাবাজি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।এই জেরেই ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, ধরিয়ে দেয়া হলো একাধিক মোটর সাইকেল।

মূলত দুই সংগঠনের মধ্যে এই সংঘর্ষের কারণ হিসাবে এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ, কলেজের ভিতরে এবিভিপি র দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে। জানিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ, যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তারা পাল্টা দাবি করেছেন, এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে তাদের জানা নেই।

পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে মীরজাফরের আখ্যা দিয়ে তারা বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে, গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায়, ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories