Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট Turksat 5A উৎক্ষেপন করল তুরস্ক

নিউজ ডেস্ক : তুরস্ক নিজেদের নতুন স্যাটেলাইট Turksat 5A উৎক্ষেপণ করল মহাকাশে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে স্পেসএক্স তুরস্কের স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপন করে Turksat 5A. এটি মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যই প্রেরিত হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ৫ মাসের মধ্যে এই স্যাটেলাইট নির্ধারিত অরবিটে স্থাপিত হবে। আগামী ৩০ বছর এই স্যাটেলাইট তুরস্ককে পরিষেবা প্রদান করবে।

Turksat তুরস্কের প্রথম জিওলজিকাল কমিউনিকেশন স্যাটেলাইট। এটার পরিষেবা ক্ষেত্র তুরস্ক ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিস্তীর্ণ এলাকায় পাওয়া যাবে ।
এই স্যাটেলাইট দিয়ে তুরস্কের ইন্টারনেটের স্পিড বৃদ্ধি পাবে। অন্য দেশের স্যাটেলাইটের উপর নির্ভরশীলতা কমে আসবে।

সামরিক ক্ষেত্রে তুরস্কের ড্রোন নেভিগেশন সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে আর আমেরিকার উপর নির্ভর করবে না। Turksat 5A ইউরোপীয় মাল্টিন্যাশনাল কোম্পানি এয়ারবাস কোম্পানির সাথে জয়েন্টলি তৈরি করেছে তুরস্কের TAI কোম্পানি এবং এতে ২০% স্পেয়ারপার্টস তুরস্কের নিজেদের তৈরি।

এরপরে Turksat 5B, 6A স্যাটেলাইটগুলো তুরস্ক একাই করতে সক্ষম হবে। ইতিমধ্যে নিজেরাই স্যাটেলাইটের ইঞ্জিন তৈরি করেছে তুরস্ক। ২০২৫ সালে তুরস্ক সম্পুর্ণ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে সক্ষম হবে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এরদোগান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories