Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কেদার কন্ঠে ইতিহাস রচনা আসানসোলের যুবক-যুবতীদের

এনবিটিভি ডেস্ক, আসানসোল: ১২৫০০ফুট উঁচু শৃঙ্গে গিয়ে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু যুবক-যুবতীরা জাতীয় পতাকা উত্তোলিত করে শিল্পাঞ্চলের মুকুটে নতুন পালক যোগ করল। শিল্পাঞ্চলের ওয়াইল্ড সোল অ্যাডভেঞ্চার গ্রুপের আসানসোল রানীগঞ্জ এবং কুলটির চিনাকুড়ি এলাকার ৯ জন যুবক যুবতী এই এক্সপিডিশনে অংশ নেয়। অমন বর্ণওয়াল, অক্ষয় প্রসাদ, রাহুল কুমার পাশওয়ান, বিষ্ণু প্রসাদ, সোমবতী শর্মা, কাজল প্রসাদ, অলকা বাউরি ও বাহার কুমারী এই পর্বতাভিযানে অংশ নেয়। উত্তরাখন্ডের কেদার কন্ঠ শৃঙ্গে তাঁরা জাতীয় পতাকা উড়িয়েছেন। প্রায় ১৫০ ফুট এই পতাকা উড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছেন পর্বতারোহীরা। ২৯ ডিসেম্বর থেকে এই যাত্রা শুরু হয়। পয়লা জানুয়ারি এই যাত্রা শেষ হয় বলে জানা গেছে। আজ তারা বাড়ি ফিরে এলে পরিবারের লোকেরা তাদের বিজয়ীর সম্মানে ভুষিত করেন। শিল্পাঞ্চলের যুবক যুবতীদের এই কীর্তিতে দিকে দিকে তাদের সুনাম ছড়িয়ে পড়ছে। আগামী দিনে আরও বড় শৃঙ্গ জয় করা তাদের লক্ষ্য বলে যুবক যুবতীরা জানিয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories