Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

“আমেরিকাবাসীদের দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করবোই,” প্রথম দিনেই পূর্বের একগুচ্ছ নীতিতে বদল বাইডেনের

নিউজ ডেস্ক : নানা কানাঘুষো, বিদ্রোহ ও সমালোচনার পাশ কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট আসনে অভিষিক্ত হলেন জো বাইডেন। নভেম্বরের ভোট নির্বাচনের পর থেকে এই দিনটির অপেক্ষা করছিলেন আমেরিকার অধিকাংশ জনগণ। তাদের (জনগণ) প্রত্যাশা মতো প্রথম দিনেই জনগণের জন্য কাজ শুরু করে দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার প্রথম দিনই হোয়াইট হাউসের প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকান অনুসারী ট্রাম্পের নীতিতে একগুচ্ছ পরিবর্তন আনেন তিনি। প্রথম দিনেই ১৫ টি নতুন নির্দেশপত্রে স্বাক্ষর করেন বাইডেন। সাথে সাথে পূর্বের একাধিক নিরাপত্তা নীতিতেও বিকল্প আনেন তিনি ।

এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে পূর্বের রিপাবলিকান ট্রাম্পের অনুসৃত পথের উল্টোদিকেই হাটবেন বাইডেন। হোয়াইট হাউস সূত্রের খবর, ট্রাম্পের বেশ কয়েকটি নীতিতে বদল আনেন তিনি, যেমন- আবহাওয়া সম্পর্কিত প্যারিস চুক্তির পুনরপ্রবর্তন, মেক্সিকো বর্ডারে দেওয়াল নির্মাণ বন্ধ, এবং মুসলিম যাত্রার বিধিনিষেধ ও তুলে নেওয়া হয়েছে।

বুধবার এক সাংবাদিক বৈঠকে বাইডেন বলেন, ” আমেরিকাবাসীকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করবোই। আজ তার প্রথম দিন, আর এই দিনটির সমস্ত কার্যকলাপ নিয়ে আমি গর্বিত। তবে এগুলি পদক্ষেপ মাত্র, এখনো অনেক লম্বা যাত্রা আমাদের পাড়ি দিতে হবে”।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories