Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

বিধানসভার সামনে ভাঙ্গন কংগ্রেসে, তৃণমূলে যোগ দিলেন ৩০০ পরিবার

সেখ সাদ্দাম, মালদাঃ নির্বাচনের মুখে বড়সড় ভাঙন কংগ্রেসে। টানা ৩৫ বছর ধরে অঞ্চল সভাপতি থাকার পর তৃণমূলে যোগ দিলেন দৌলতনগর অঞ্চল কংগ্রেস সভাপতি শেখ দানেশ মিয়া। তৃণমূল সূত্রে খবর তারসাথে আরও ৩০০ পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। এই ঘটনার পর শাসকদলের তরফ থেকে ভালোরকম উচ্ছাসের আভাস।

বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে শাসকদলে যোগ দিলেন দৌলতনগর অঞ্চল কংগ্রেস সভাপতি শেখ দানেশ মিয়া। টানা ৩৫ বছর ধরে অঞ্চল সভাপতি ছিলেন তিনি। তার সঙ্গে এদিন কংগ্রেস ছেড়ে ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। দলবদলের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নজিবর রহমান, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি, তৃণমূল নেতা আসরাফুল হক, জম্মু রহমান প্রমুখ।

বৃহস্পতিবার খিদিরপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের আগে যত্রতত্র দলবদলের খবর আসছে। তবে কংগ্রেসের টানা ৩৫ বছরের অঞ্চল সভাপতিকে দলে টানতে পারায় উচ্ছ্বসিত শাসক শিবির। মূলত বুলবুল খানের প্রচেষ্টায় এদিনের দলবদলের অনুষ্ঠান বলে দলীয় সূত্রে জানা গিয়েছে

বিধনসভা নির্বাচন এগিয়ে আসছে। তার সঙ্গে শুরু হয়েছে দলবদলের খেলা। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার ঘটনা ঘটছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories