Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

(নাটক রিভিউ) শীত শহরে সহজ সন্ধ্যা

পৃথিবী অতিমারীর ভয়াবহ এক পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সেরে উঠছে। এতদিনের স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবী আবার ছন্দে ফিরেছে। এই শুভারম্ভর প্রাক্কালে গত ৯ জানুয়ারি ২০২১এ দমদম নাগেরবাজারের কাছে থিয়ে এপেক্সে নাট্যে-গানে এক হিমেল সন্ধ্যা দর্শকদের উপহার দিল বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থা, যার নাম “শীতের শহরে সহজ সন্ধ্যা”।

প্রথম নাটক ৱ্যাটরেস। সমাজের বদ্ধমূল কিছু ধারণার মুখে সজোরে এক থাপ্পড় মেরেছেন নাট্যকার প্রশান্ত সেন। সেরা হওয়ার প্রতিযোগিতায় কীভাবে মরে যায় একটা জীবন এবং তার সাথে জড়িয়ে থাকা স্বপ্নগুলো, সেটাই এই নাটকে ভালোভাবে ফুটে উঠেছে । এই ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা হার ছাড়া কিছুই দেবে না আমাদের, এই অতি সরল অথচ দামি কথাই নাট্যকার আমাদের সহজ ভাষায় সাবলীল উপস্থাপনায় বুঝিয়েছেন। প্রথাগত পড়াশোনা আমাদের তথাকথিতভাবে শিক্ষিত হবার প্রমাণ দেয়, কিন্তু মানসিক বিকাশের জন্য খেলাধূলা, গল্পের বই এবং সর্বোপরি খুশি মনে বাঁচাটাই প্রয়োজন । অথচ আমরা শুধুই প্রথম হওয়ার দিকে ছুটেই চলেছি, ছুটতে বাধ্য হচ্ছি। এ যেন শিক্ষার সার্কাস ছাড়া আর কিছুই না। এই গম্ভীর বিষয়ের নাটকের মধ্যেও কয়েকটি কমেডি চরিত্রের স্যাটায়ারধর্মী সংলাপ বেশ মনোগ্রাহী ।


অভিনয়ে দর্শকদের মন কেড়েছে সম্রাট সরকার, কৃত্তিকা বোস, ঋত্বিক ভট্টাচাৰ্য্য, তনিমা মুখার্জী, প্রীতি সাঁতরা, অর্ণিশা সেন, রবীন চক্রবর্তী এবং প্রশান্ত সেন। আলোক পরিকল্পনা করেছে সম্রাট সরকার ও প্রক্ষেপণ করেছেন রূপ সরকার। শব্দ পরিকল্পনা তে অর্নিশা সেন এবং শব্দ নিয়ন্ত্রণে ঋতিকা ঘোষ। নৃত্যাংশে মহুয়া সরকার এবং নৃত্য পরিচালনায় তনিমা মুখার্জী। নাটকের ব্যবহৃত একটি অনবদ্য গান লিখেছেন নাট্যকার স্বয়ং ও গেয়েছেন তনিমা মুখার্জী। মঞ্চসজ্জায় তন্ময় মণ্ডল। রূপসজ্জায় ছিলেন মহুয়া সরকার ও তনিমা মুখার্জী। এই নাটকের নাট্যকার ও নির্দেশক প্রশান্ত সেন।

এই রেশ কাটতে না কাটতেই হাতে গিটার এবং কণ্ঠে জাদু নিয়ে উপস্থিত হয়েছিলেন এই সময়ে জনপ্রিয় বাংলা গায়ক শৌর্যদীপ সান্যাল। বলিষ্ঠ লেখনী আর নিজেস্ব সুরের জাদুতে কখন যে সময় পেরিয়ে গেলো তা বোঝা দায়। এই নবীন গায়কের দিনযাপনের গান সেই দিন টি কে আরো সুরেলা করে তুলেছিল। যোগ্য সঙ্গতে অর্ঘ্য ও কৃত্তিকা বোস।

এবার শেষের পালা। যেন কেউ স্বপ্ন থেকে টেনে বাস্তবের মাটিতে আঁছড়ে ফেলবে আমাদের। ভাবতেও অবাক লাগে যেখানে দেশকে মা রূপে পূজা করা হয় সেই দেশেই নারীরা সব থেকে বেশি বঞ্চিত। এ দেশে জন্মের আগেই মাতৃগর্ভে হত্যা করা হয় কন্যাভ্রূণকে। এই গর্হিত অপরাধেই প্রতিবাদে নাট্যকার প্রশান্ত সেনের নাটক জড় আয়ু। স্বপ্নলতা যেন প্রতিনিধিত্ব করছে প্রতিটি মেয়ের স্বপ্নের, তাদের বেড়ে ওঠার। স্বপ্নলতার প্রতিটি বয়সের জীবন পরিক্রমাকে অনবদ্য অভিনয়ে ফুটিয়ে তুলেছে এই নাটকের একক অভিনেত্রী তথা নির্দেশক অর্ণিশা সেন। স্বপ্নলতার চরিত্রে তার অভিনয় আমাদের শিহরিত ও মুগ্ধ করেছে বারংবার। পুরো নাটকটির আবহ প্রক্ষেপণের দায়িত্বে ছিল ঋত্বিক ভট্টাচার্য্য। নাটকটির গানের কথা স্বয়ং নাট্যকারের। লাইভ গিটারে শৌর্যদীপ সান্যাল। আলোক প্রক্ষেপণ করেছে সম্রাট সরকার। মঞ্চ সজ্জায় ছিলেন তন্ময় মন্ডল ও রেণু দাস। রূপসজ্জায় তনিমা মুখার্জী।

পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঋতিকা ঘোষের দক্ষ সঞ্চালনায়।

বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার তাদের নাট্যবাসরে আরো বেশি বেশি মাতিয়ে তুলুক দর্শকদের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories