Sunday, September 6, 2026
28 C
Kolkata

দল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগী নেতানেত্রীদের খাতায় এবার নাম লেখালেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। গত ২২শে জানুয়ারি তিনি জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সে কথাই সত্য করে আজ তিনি স্পিড পোস্ট এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস থেকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সী এবং দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস ব্যানার্জির কাছে।

 

সোমবার দীপক হালদার তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠানোর পর সাংবাদিকদের জানান, দল ছাড়লেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন ডায়মন্ড হরাবারের বিধায়ক। তাঁর অভিযোগ, গত সাড়ে চার বছর ধরে তাঁর উপর অত্যাচার হয়েছে, দলের বুথ স্তরের নেতা এবং কর্মীরা একজন বিধায়ককে অপমান করেছেন। আরও অভিযোগ, গত সাড়ে চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচি ছাড়া আর কোনও কর্মসূচি এবং প্রশাসনিক বৈঠকে তাঁকে ডাকা হয়নি। যে সমস্ত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে মঞ্চে বসে থাকলেও তাঁর নাম ঘোষণা করা হয়নি। এসব কথা দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এদের মধ্যে তিনি জানুয়ারি মাসে তৃণমূলের প্রাক্তন সদস্য এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। শোভন চট্টোপাধ্যায় বর্তমানে বিজেপিতে। তাই তিনি বিজেপিতে যোগদান করবেন কি না সে ব্যাপারে তখন প্রশ্ন করা হলে তিনি শোভনের সঙ্গে সাক্ষাৎকে ব্যক্তিগত সৌজন্যমূলক সাক্ষাৎ বলে মন্তব্য করেছিলেন। তবে আজ তার তৃণমূল থেকে বেরিয়ে যাবার পর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল বলে মত রাজনৈতিক মহলের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories