Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

চোর ডাকাতরা টিকিট পাবে না,এই ভয়ে সব বিজেপিতে, বললেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : তৃণমূল থেকে সাম্প্রতিক সময়ে দলত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দলত্যাগী নেতানেত্রীদের বেশিরভাগেরই ঠিকানা গেরুয়া শিবির। এতদিনে ব্যাপারে মুখ না খুললেও এবার স্পষ্ট ভাষাতেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন চোর-ডাকাতরা অনেক টাকা জমা করে বিজেপির কাছে জমা করতে গিয়েছে। তারা আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কোন সুযোগ পেত না বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে তৃণমূল নেত্রী জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার বাংলার মসনদে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনের অনুষ্ঠানে সমস্ত দলত্যাগী নেতানেত্রীদের উদ্দেশে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। চিন্তা করার কারণ নেই। ওগুলোকে আমি টিকিট দিতাম না।” তৃণমূলই ফের বাংলার মসনদে বসবে বলেই আত্মপ্রত্যয়ী তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তাঁর। টাকার লোভ দেখিয়ে ভোটবাক্সকে আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর কথায়, “নির্বাচনের সময় অনেক কথা বলা হয়। কিন্তু কার্যকরী হয় না। আমরা করে বলি। ওরা যা বলে করে না। টাকা দেবে ওরা। খেয়ে নিন। টাকা দিয়ে যেন ভোট করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এজেন্সি দিয়ে বেঁচে থাকুক বিজেপি। আমরা আপনাদের হৃদয়ে বাঁচব।”

রেশনের ব্যাপারে বিজেপি নেতৃত্ব মমতা সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, রাজ্যে বহু রেশন দোকানে আমি নিজে ঘুরেছি। কোথাও কোনো সমস্যা নেই। কয়েকটা জায়গায় গন্ডগোল দেখা গিয়েছিল। রেশন এর ব্যাপারে দুর্নীতির অভিযোগ বিজেপির মস্তিষ্কপ্রসূত, বানোয়াট এবং ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories