Sunday, September 6, 2026
28 C
Kolkata

ইসরাইলের ড্রোন গুলি করে ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা

নিউজ ডেস্ক : এবার দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর একটি ড্রোন ফিলিস্তিনের সীমান্তে গুলি করে ভূপাতিত করার খবর জানা গেল প্যালেস্টাইন টুডের খবরে। রামাল্লাহ সূত্রে বলা হয়েছে, গত রবিবার গাজার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ইসরাইলের সামরিক বাহিনীর একটি ড্রোন গোপনে চিত্র ধারণ করার সময় সেটিকে গুলি করে ভূপাতিত করে ফিলিস্তিনের যোদ্ধারা।

এই নিয়ে ৪ টি ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। ইসরায়েল সাধারণত গাজা উপত্যকায় তাদের বোমারু বিমান গুলি দিয়ে বোমাবর্ষণ এর পূর্বে এমন গোপন তথ্য সংগ্রহ করে। এর আগে ফিলিস্তিনের এর যোদ্ধারা দুটি নজরদারি ইজরায়েলের গুলি করে ভূপাতিত করে। কয়েক মাস আগে তারা একটি স্বল্প মূল্যের ইজরায়েলি ড্রোন পাথর ছুড়ে ধ্বংস করেছিল বলেও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনী বা বিদেশ মন্ত্রক সূত্রে কোনো বিবৃতি প্রদান করা হয়নি।

উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে ফিলিস্তিনের বিরুদ্ধে তেমন কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে দেখা যায়নি ইসরাইলকে। তবে তাদের ড্রোনের সাহায্যে এই গোয়েন্দা নজরদারির আসলে কি কোন সামরিক হামলার পূর্বপ্রস্তুতি, ফিলিস্তানের সাধারণ জনগণের মাঝে তৈরি হচ্ছে নতুন আশঙ্কা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories