Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিজেপির রথ আটকে গেল মুর্শিদাবাদের বেলডাঙায়

রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। পরিকল্পনামাফিক বাংলার ২৯৪ টি আসন ঘুরবে ৫ টি রথ। গোটা ফেব্রুয়ারি-মার্চ মিলে ঘুরে ৫ টি রথ এসে থামবে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে। ৬ তারিখ, শনিবার নদীয়া জেলার নবদ্বীপ থেকে প্রথম রথটির যাত্রা শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে। এদিন সকালে এই রথটি আটকে গেলো মুর্শিদাবাদের বেলডাঙায়। বিজেপির অভিযোগ, রথযাত্রার ফলে সাম্প্রদায়িক সমস্যা হতে পারে। এই যুক্তিতে বেলডাঙা থানার পুলিশ এদিন সকালে যাত্রাপথ বদল করতে বলে। নির্দেশ মানতে না চাওয়ায় প্রায় ২ ঘন্টা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান উপস্থিত বিজেপি নেতারা। পরে, আজকের মত স্থগিত রাখা হলো যাত্রা। আগামীকাল বহরমপুর থেকে আবার পরিবর্তন যাত্রা শুরু হবে বলে জানিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। এদিকে ইতিমধ্যেই বিজেপি বনাম তৃণমূল তরজা চরমে। তৃণমূল জেলা সভাপতি আবু তাহের এন.বি টিভি কে জানালেন, ‘‌প্রশাসন তার কাজ করেছে।

তৃণমূল কংগ্রেসের তরফে পুলিশকে কোনও বিশেষ নির্দেশ দেওয়া হয়নি। বরং নিরপেক্ষভাবে কাজ করতে বলা হয়েছে। পুলিশ হাত তুলে নিলে রথ কেনো, কোনও কিছুই বের করতে পারবে না বিজেপি।’‌ কাল বহরমপুরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার রুট অনুযায়ী কাল গোটা দিন বহরমপুর ও তার আশেপাশের এলাকাতেই ঘুরবে বিজেপির রথ। সব মিলিয়ে তাই রাজনীতির পারদ চড়ছে মুর্শিদাবাদে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories