Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পিয়ালী থেকে চুরি হওয়া দেড় মাসের পুত্রসন্তান ৩০ ঘন্টার মধ্যে উদ্ধার পুলিশের

 

হাসিবুর রহমান,জীবনতলা :

মাত্র দেড় মাসের এক পুত্রসন্তান কে চুরি করে নিয়ে চম্পট দিল এক মহিলা। আর সেই ঘটনার মাত্র ৩০ ঘন্টা ব্যবধানে শিশুপুত্র কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিল ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক ফারুক রহমান জমাদার ও তাঁর ষ্পেশাল পুলিশ টীম। উল্লেখ্য এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের বাঁশড়া গ্রাম পঞ্চায়েতর পূর্ব পিয়ালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে পিয়ালীর বেগমপুর দুইশো কলোনি গ্রামের বাসিন্দা শুভ ব্যানার্জী। তাঁর স্ত্রী সুনীতা ও দেড় মাসের এক পুত্রসন্তান সুদীপ কে নিয়ে সংসার। শুভ ব্যানার্জী একটি মাশরুমের ফার্মে কাজ করতেন। আর কাজের সুবিধার জন্য স্ত্রী ও দেড় মাসের পুত্রসন্তান কে নিয়ে পূর্ব পিয়ালি গ্রামের এক ভাড়া বাড়িতে আসে। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার পাশের ঘরে পাপিয়া রাউত নামে অপর আর এক মহিলা ভাড়া থাকতেন। পাপিয়া রাউত উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার ভান্ডারখালি এলাকার বাসিন্দা। গত প্রায় আড়াই মাস আগে এই এলাকায় ভাড়া বাড়িতে আসেন পাপিয়া রাউত। তিনি কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতেন। সোমবার দুপুরে শুভ ব্যানার্জী ও তার স্ত্রী সুনীতা কাপড় জামা পরিষ্কার করে উঠানে শুকনো করার জন্য মেলছিলেন। অভিযোগ সেই সময় দেড় মাসের সুদীপ কান্নাকাটি করছিল। কান্নাকাটি ঠেকানোর জন্য পাপিয়া রাউত দেড় মাসের শুভ কে কোলে তুলে নেয়। আর কাপড় জামা রৌদে মেলে সুনীতা ঘরের মধ্যে ঢুকে যায় সংসারের কাজ কর্ম করার জন্য।কিছুক্ষণ পরে সুনীতা তার দেড় বছরের সুদীপ কে দেখতে না পেয়ে খোঁজ করেন। জানতে পারেন ভাড়াটে পাপিয়া রাউত ও দেড় মাসের সুদীপ ঘরের মধ্যে নেই।তখন তারা খোঁজা খুঁজি শুরু করেন। বিস্তর খোঁজাখুঁজির পর সুদীপকে না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। চলে পুলিশের চিরুনি তল্লাশি। শিশু সন্তান সুদীপ ব্যানার্জী, সে হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে শিশুটির পরিবারের সকলে। আর এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রায় ৩০ ঘন্টা পর অভিনব কায়দায় দেড় মাসের শিশুকে উদ্ধার করে ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শহর একটি টিম। শিশু সন্তানকে তার পরিবার পেয়ে কান্নায় ভেঙে পড়েন এদিন রাতে পুলিশ শিশুর মায়ের কোলে ফিরিয়ে দেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories