Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নেপাল, শ্রীলঙ্কায় সরকার গড়তে চান অমিত শাহ, বললেন বিপ্লব দেব

নিউজ ডেস্ক : বিজেপি নেতাদের মধ্য থেকে অবৈজ্ঞানিক, অসামাজিক, অনৈতিক, অবাস্তব,দায়িত্বজ্ঞানহীন মতব্য আজ নতুন নয়। তবে তাই বলে একটা দেশের রাজনৈতিক দল সরকার গড়বে অন্য দেশে। তাও আবার সেই দুটো দেশে যাদের সঙ্গে ভারতের বর্তমান সরকারের সম্পর্ক একদম আদায় কাঁচকলায়। হ্যাঁ, এমনই মন্তব্য এবার করে বসলেন এমন সব অবাস্তব হাস্যকর বক্তব্য দেওয়া বিজেপি নেতাদের মধ্যে অন্যতম ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি এবার বললেন, আমিতজি এবার নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার গড়বেন। স্বভাবতই রাজনৈতিক মহলে হইচই পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া গুলোতে হাসির খোরাক হয়ে উঠেছেন এই বিজেপি নেতা।

শনিবার আগরতলায় দলের একটি সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লব দেব। সেখানে তিনি বলেন, “শুধু নিজেদের দেশে নয়। পড়শি রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়ার পরিকল্পনা রয়েছে দলের। নেপাল ও শ্রীলঙ্কায় সরকার গঠন করার নকশা তৈরি করেছে বিজেপি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্যর সাংগঠনিক ক্ষমতার প্রশংসা করে ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বলেন, “স্টেট গেস্ট হাউসে ২০১৮ সালে আমরা আলোচনা করছিলাম। সেই সময় বিজেপির উত্তর-পূর্ব জোনের পর্যবেক্ষক অজয় জামওয়াল বলেছিলেন, অমিত শাহ বলেছেন দেশের সব রাজ্যে বিজেপি প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। এবার নেপাল ও শ্রীলঙ্কায় দলের বিস্তার ঘটাতে হবে। সেখানে নির্বাচন জিতে সরকার গড়তে হবে।” বলে রাখা ভাল, বিপ্লব দেব যে সময়ের কথা বলছেন, তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ।

নেট নাগরিকরা বিজেপিকে কটাক্ষ করে বলতে শুরু করেছেন, ভারতে বর্তমানে যেকোনো ত্রিশঙ্কু বিধানসভা গুলোতে অমিত শাহ যে নিজের ইচ্ছা মতো ঘোড়া ক্রয় করেন তার মূল চালিকা শক্তি হল ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেমন সিবিআই, ইডি, এন আই এ ইত্যাদি। কিন্তু নেপাল বা শ্রীলঙ্কার ওই প্রতিষ্ঠানগুলো কিভাবে কিনবেন অমিত শাহ? তবে বিভিন্ন আলোচনা সমালোচনার মাঝে জাতীয় স্তরের সব মিডিয়াতে এই বিষয়টি এখন গুরুত্ব সহকারে প্রচারিত হওয়ার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। অনেকে আশঙ্কা করছেন, এই রকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের ফলে ভারতের সঙ্গে ওই দুটি দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্কের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই পাকিস্তান ছাড়া ভারতের সব প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে এই অভিযোগ প্রায়শই শোনা যায় যে ভারত তাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের সরকারকে নিয়ন্ত্রন করতে চায়, এই মন্তব্যের পরে যে এমন অভিযোগকারীদের মনোবল আরো চাঙ্গা হবে এবং তারা তাদের অভিযোগের সপক্ষে একটা নামমাত্র প্রমাণও জোগাড় করতে পারবেন সেটা বলার অপেক্ষা রাখেনা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories