Wednesday, October 21, 2026
29 C
Kolkata

ভ্যালেন্টাইন্স দিনে গণবিবাহের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোয় ফেরা’র

কলকাতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোয় ফেরা‘র উদ্যোগে আয়োজিত ভ্যালেন্টাইন্স দিনে ৩৬ জোড়া যুবক–যুবতীর বিবাহিত জীবনে সূচনা হয়। উত্তর কলকাতার অন্তর্গত কলকাতা কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ইন্দিরা পার্কে ৩৬ জোড়া গণবিবাহ সম্পন্ন হয়। এই গণবিবাহে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সাঁওতাল ও অন্যান্য সম্প্রদায়ের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭২ জন অসহায় যুবক–যুবতী নতুন জীবনের সূচনা করে। ‘আলোয় ফেরা‘র সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও কলকাতা কর্পোরেশনের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদারের উদ্যোগে ১০ তম বছরে পদার্পণ করল এই গণবিবাহ অনুষ্ঠান। উক্ত গণবিবাহ অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ ও উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কলকাতা কর্পোরেশনের সহ–মহানাগরিক অতীন ঘোষ, বেলগাছিয়া–কাশীপুর বিধানসভার বিধায়ক মালা সাহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। ‘আলোয় ফেরা‘র সম্পাদক গৌতম হালদার সাংবাদিকদের জানান যে এবছর করোনার প্রভাবের জন্য ছোট করে গণবিবাহে আয়োজন করা হয়েছে এবং সারাবছর সাধারণ মানুষের জন্য এই সংগঠন নানান ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে থাকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories