Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

আমেরিকা, চীন, রাশিয়া, ইরানের সেনাবাহিনীকে একত্রিত করে দিল পাকিস্তান!

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বিশ্ব বেশ কয়েকটি শক্তিতে বিভক্ত। যে সমস্ত শক্তি গুলি একে অপরের বিরুদ্ধে পারস্পরিক সংঘর্ষমূলক অবস্থানে অটল থাকে। তাদেরকে একত্রিত করা একটা অতিদুরহ একটু কাজ। তবে সেই চিরশত্রুদের কে একে অপরের সঙ্গে মিলিয়ে দিল পাকিস্তান। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই শক্তিগুলো একত্রিত হলো কোনো কূটনৈতিক ফোরামে নয় বরং সামরিক মহড়া উপলক্ষ্যে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, উপসাগরীয় দেশ সমূহ, যুক্তরাজ্য সহ বহু আন্তর্জাতিক বিশ্বে পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান গ্রহণ করা অন্তত ৪৫ টি দেশ পাকিস্তানের উদ্যোগে আয়োজিত “আমন ২১” নৌ মহড়াতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করলো। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল শতাধিক দেশ।

এই নৌ মহড়াটি অনুষ্ঠিত হয় এই বছর ১১ ই ফেব্রুয়ারি থেকে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। নৌ মহড়াটি পাকিস্তান প্রতি দুই বছর অন্তর আয়োজন করছে ২০০৭ সাল থেকে। যদিও এই মহড়ার প্রথম সংস্করণে মাত্র তিনটি দেশ অংশগ্রহণ করেছিল কিন্তু ধীরে ধীরে এই নৌ মহড়া তে আন্তর্জাতিক নৌপরাশক্তিগুলো আগ্রহী হয়ে ওঠে। করাচিতে অনুষ্ঠিত হওয়া নৌ মহড়াটির গত সংস্করণে ২০১৯ সালে অংশগ্রহণ করেছিল ৪৬ টি দেশ এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল ১১৫ টি দেশ। এই বছর এই মহড়ার লোগো ছিল “টুগেদার ফর পিস” অর্থাৎ শান্তির স্বার্থে একত্রে। এর উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌশক্তি গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এই অঞ্চলে জলদস্যু, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সহ সমস্ত ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই নৌ মহড়া আয়োজনের মাধ্যমে পাকিস্তান ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের আধিপত্য বৃদ্ধির প্রচেষ্টা করছে বলে ধারণা করছেন অনেক কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories