Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

এবার পেট্রোল সেঞ্চুরি করল মধ্যপ্রদেশে,রামদেব বললেন দেশের উন্নয়ন;কটাক্ষ মনোজ তিওয়ারির

নিউজ ডেস্ক : পেট্রোল-ডিজেলের দাম ৪০ টাকার নিচে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় আরোহণ করেছিলেন নরেন্দ্র মোদির বিজেপি। কিন্তু ক্ষমতায় আরোহণের পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগতভাবে কমতে কমতে ১০৮ ডলার থেকে বর্তমানে ৫০ ডলারের নিচে নেমে আসলেও ভারতে পেট্রোলের দাম ৫০ টাকা থেকে আজকের সেঞ্চুরি পার করল আরো একটি রাজ্যে। গত রবিবার দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসাবে ভারতে, মুম্বাই শহরে পেট্রোলের দাম সেঞ্চুরি করে। আজ সেঞ্চুরির পালা ছিল মধ্য প্রদেশের। কলকাতায় পেট্রোলের শতরান করতে খুব বেশি দেরী হবেনা তা ভালই টের পাচ্ছেন সবাই।

শুধু পেট্রোল ডিজেল কেরোসিন নয় এলপিজির দাম ও বেড়ে চলেছে সমান তালে। দুইদিন আগে এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় আবার ৫০ টাকা বাড়িয়ে দিল মোদি সরকার। আশ্চর্যজনকভাবে মোদি সরকার তাদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেলেও একশ্রেণীর মানুষ তাকেই দেশভক্তি বলে প্রচার করে, তাদেরকেই আবার বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে এবং একশ্রেণীর ভক্ত তা স্বীকার ও করছেন। বিজেপির ভক্ত রামদেব ২০১৪ সালের আগে পেট্রোল-ডিজেলের দাম এর ব্যাপারে খুব হতাশা প্রকাশ করে সরকার পরিবর্তনের ঘোষণা করলেও আজ তার নজরে পেট্রোল ডিজেল বেশি দামে ক্রয় করা দেশের উন্নয়নে অবদান রাখার শামিল। তথাকথিত অরাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড সেলিব্রেটি অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চন পূর্ববর্তী ইউপিএ সরকারের জমানায় পেট্রোল-ডিজেল ৬০ টাকা পার হলেই যেমনভাবে টুইটার এবং ফেসবুকে হা-হুতাশ শুরু করতেন বর্তমানে তাদের এ ব্যাপারে প্রশ্ন করেও কোনো মন্তব্য পাওয়া যায় না তাদের থেকে।

তবে এ ব্যাপারে কটাক্ষের সুরে মন্তব্য করতে দেখা গেছে বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। তিনি বলেছেন, “খুব সুন্দর ইনিংস খেলছে পেট্রোল। যখন তুমি যখন প্রথম বল খেললে তখন থেকেই বোঝা যাচ্ছিল এমন বড়ো কিছু একটা হতে চলেছে। শুধু পেট্রোল না ডিজেল ও যোগ্য সঙ্গ দিচ্ছে। খুব সুন্দর জুটি হয়েছে দুজনের। সাধারণ মানুষের বিরুদ্ধে এমন একটা ইনিংস খেলা মোটেই সহজ ছিল না কিন্তু তুমি তা করে দেখিয়েছ।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories