Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দুর্নীতির অভিযোগে ২ বছরের কারাদন্ডে দণ্ডিত ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজি

নিউজ কর্নার : বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টকে ২বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এক ফরাসি আদালত। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে বহুদিন ধরে। সেই সমস্ত দুর্নীতির তদন্তের পর এবার রায় ঘোষিত হল! ফরাসি প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজিকে দেওয়া হলো দুই বছরের কারাদণ্ড। ফরাসি আদালত কর্তৃক প্রথমে ৩ বছরের কারাদণ্ড দেয়া হলেও পরবর্তীতে তা কিছুটা মুকুব করে, দেওয়া হয় দুই বছর।

ফরাসি প্রশাসন কাঠামো অনুযায়ী দুই বছরের অধিক কারাদণ্ড ঘোষিত হলে তাকে(সহ প্রাপ্ত ব্যাক্তি) কারাবাস করতে হবে। কিন্তু সাজা যদি দুই বছর বা তার কম হয় তাহলে ঘরে বসেই তা কাটানো যায়। কাজেই ঘরে বসে সাজা কাটাবেন সারকোজি ।

এখন সবার মুখে একটাই প্রশ্ন বিরাজমান! কি দুর্নীতির অভিযোগ উঠেছে সারকোজির বিরুদ্ধে? প্রথমত, ২০০৭ সালের ভোট প্রচারের জন্য ল’রিয়াল এর উত্তরাধিকারির থেকে বেআইনিভাবে অর্থ নিয়েছিলেন সারকোজি। এবং এই বেআইনি অর্থ গ্রহণ করার বিষয় নিয়ে তদন্ত চলাকালীন আদালতের বিভিন্ন খবরা-খবর/তথ্য পাওয়ার জন্য বড় চাকরির প্রলোভন দেখিয়ে এক বিচারপতির সঙ্গে ঘনিষ্ঠতা করেছিলেন সারকোজি। এছাড়াও ২০০৭ সালে ভোটের সম্প্রচারে বেআইনিভাবে অতিরিক্ত অর্থ খরচের অভিযোগে অভিযুক্ত হন সারকোজি। এবং আগামী ১৭ ই মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই মামলার বিচার কার্য।

বলাবাহুল্য, ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন সারকোজি। ২০১২ সালে প্রতিদ্বন্দ্বিতা করলেও অবশেষে তাকে স্বীকার করতে হয় পরাজয়।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories