Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

MIMকে ভোট কাটুয়া বলে আসামে ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে ১৬টি প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা করছে তৃণমূল

এনবিটিভি: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে যখন নির্বাচনে লড়ার ঘোষণা করেছে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ওয়েইসিকে ভোট কাটুয়া বহিরাগত দল বলে বারবার আক্রমণ করেছেন। সেই তৃণমূল কংগ্রেস আসামে ১ শতাংশও ভোট না থাকার পরেও বিজেপি বিরোধী মহাজোট বাম কংগ্রেস ও এআইইউডিএফের বিরুদ্ধে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ১৬ টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে।

উনিশের লোকসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের কেন্দ্র ধুপগুড়ি সহ ৯ কেন্দ্রে প্রার্থী দিয়ে বিজেপি বিরোধী ভোট ভাগের চেষ্টা করেছিল তৃণমূল। সেখানে নির্বাচনী প্রচারও করে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। কিন্তু রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে আসামের প্রত্যেকটি কেন্দ্রে জামানত জব্দ করে দেয়। এরপরও এবারের বিধানসভা নির্বাচনে অসমের মতো রাজ্যে তৃণমূলের প্রার্থী বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার গুয়াহাটির লালগণেশে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। অসমে ১২৬টির মধ্যে ১৬ টি কেন্দ্রে একাই লড়ছে তৃণমূল। প্রথম পর্যায়ে নেই কোন প্রার্থী তাদের।

প্রার্থীরা হলো সোনাই-শান্তি কুমার সিংহ, হাইলাকান্দি- শফি কামাল বড় লস্কর, গোলাপগঞ্জ- শহিদুর রহমান, পশ্চিম বিলাসিপারা- আব্দুর রাজ্জাক শেখ, উঃ অভয়াপুরি- আশরাফুল ইসলাম, পূর্ব গোয়ালপাড়া- শেখ মোহাম্মদ জিয়াউল হক, পশ্চিম গোয়ালপাড়া- নিজামুদ্দিন, জলেশ্বর- আবতাবুল জলিল তালুকদার, জনীয়া- আব্দুল জলিল তালুকদার, সরুক্ষেত্রী- সৈয়দ জহিরুল ইসলাম, চেঙা- আব্দুল গনি, বকো- গোপীনাথ দা, নলবাড়ি- গোপী বড়ুয়া, দলগাঁও- মোঃ আবুল কাশেম, যমুনামুখ-রিজওয়ান আহমেদ, লামডিং-টুটু আচার্য আচার্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories