Wednesday, October 21, 2026
29 C
Kolkata

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের চেষ্টা : আহত তিন

স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী সহ দুই সদস্যকে এলোপাথাড়ি চাকু মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আহত 3 সদস্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গত 10 মার্চ,বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের পুরাটুলি বাধরোড ‘হঠাৎ’ কলোনি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়,দেড় বছর আগে হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার বাসিন্দা সঞ্জয় মন্ডল এর সাথে বিবাহ হয় পুরাটুলি বাদ রোড হঠাৎ কলোনির বাসিন্দা সীতেশ মন্ডলের মেয়ে বৃন্দাবনী মন্ডলের। বিয়ের কিছুদিন পর স্ত্রী বৃন্দাবনী মন্ডল জানতে পারে তার স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেছেন। এই ঘটনার প্রতিবাদ করে বৃন্দবনী বাবার কাছে চলে আসলে সঞ্জয় মন্ডল তাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে তার বাড়ি।বৃন্দাবনী মন্ডল শ্বশুরবাড়ি ফিরে যেতে অস্বীকার করলে অভিযুক্ত সঞ্জয় মন্ডল  স্ত্রী সহ শ্বশুর ও শ্বাশুড়িকে এলোপাথাড়িভাবে ছুড়ি দিয়ে আঘাত করে। এরপর চেঁচামেচি শুরু হলে  অভিযুক্ত ছুড়ি ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত মেয়ে, বাবা ও মাকে নিয়ে বুধবার রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।বৃন্দাবনী মন্ডলের পরিবারের পক্ষ থেকে  ইংলিশ বাজার থানায় সঞ্জয় মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়েরকরা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories