Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মোদীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না, হুমকি দিল বাংলাদেশ জনসেবা আন্দোলন

নিউজ ডেস্ক : বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী ফখরুল ইসলাম বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসী মোদীকে বাংলাদেশে কোন ক্রমেই আসতে দেয়া হবেনা ” তিনি বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের জন্য সেদেশের সরকারকে সাধ্যমতো অবস্থান গ্রহণের ও দাবি তুলেছেন।

আজ শুক্রবার জুমা নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জনসেবা আন্দোলন ঢাকা মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন এর সভাপতিত্বে বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতী ইয়ামিন হুসাইন আজমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ আজমখান, মুফতী আব্দুল্লাহ, হাফেজ আব্দুল হালিম, মুফতি ইবরাহীম কাসেম. মুফতি আবু দারদা ও মাওলানা দেলওয়ার হুসাইন। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠন বাংলাদেশে মোদির আসন্ন সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিয়েছে। তারা মোদিকে গুজরাট দাঙ্গার কান্ডারী বলে অভিহিত তাকে বাংলাদেশে আমন্ত্রণের জন্য বাংলাদেশের বর্তমান হাসিনা সরকারের কড়া সমালোচনা করেছেন। যদিও বাংলাদেশ সরকার মোদির সফরকে ইতিবাচক ভাবে দেখছে বলে জানিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, মোদী বাংলাদেশ সফরে আসছেন তাতে আর খুব খুশী। কারণ তার দেখে দেখে আরো অনেক রাষ্ট্রনেতা বাংলাদেশে আসবেন বলে তিনি মনে করেন। তবে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা ইত্যাদির মতো অমীমাংসিত বিষয়গুলো মোদি সরকার এই সফরের সময় তুলতে চায় না বলেও তিনি জানান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories