Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সদ্য তৃণমূল ত্যাগ করা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করল বিজেপি,সিঙ্গুরে শুরু প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব

নিউজ ডেস্ক : রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সিঙ্গুর (Singur) থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সিঙ্গুরের বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের সমর্থকরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলেও অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

বহুদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুর আন্দোলনে অংশ নিয়েছিলেন। পেয়েছেন তার পুরস্কারও। ৪ বার তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় বসেছেন তিনি। তবে টিকিট না পেয়ে এবার গিয়েছেন গেরুয়া শিবিরে। কিন্তু এতদিন যে ব্যক্তির জন্য বিজেপি নেতা কর্মীরা সঠিকভাবে নিজেদের দলের প্রচার করতে পারেননি তাকেই দল প্রার্থী করায় ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা। বহু কর্মী ইতিমধ্যেই এর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বিক্ষোভ দেখাতে। বিশেষ করে ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা যারা প্রথম থেকেই বিজেপির সঙ্গে যুক্ত কাউকে প্রার্থী হিসেবে দেখতে চাইছিলেন। এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সদ্য প্রাক্তন হওয়া এক তৃণমূলের এক নেতাকে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন বিজেপি কতটা সুবিধা করতে পারে সেটাই এখন দেখার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories