Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মিটলো বিরোধ, নির্বাচনী প্রচারে একসঙ্গে প্রার্থী ও প্ৰাক্তন বিধায়ক

আলিনুর মন্ডল,বসিরহাট: রাজনীতিতে গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। আর সেই গোষ্ঠী কোন্দল  চরমে উঠে যখন টিকিটের দাবিদার হয়েও টিকিট না পাওয়া যায়। তেমনই ঘটনা ঘটলো বসিরহাট উত্তর বিধানসভাতে। 21 বঙ্গ বিধানসভার প্রার্থী নির্বাচন নিয়ে শুরু হয় গোষ্ঠী কোন্দল। এবারের নির্বাচনে বসিরহাট ভাবতে পারেনি যে বসিরহাট উত্তরের প্রার্থী হবেননা এটিএম আব্দুল্লাহ রনি। মমতা ব্যানার্জি যখনই বসিরহাট উত্তরে সিপিআই এম থেকে আসা রফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন, তখনই রনির অনুগামীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ একসময় চরমে ওঠে, রনি সাংবাদিক সম্মলন করে  ক্ষোভ উগরে দেন দলের বিরুদ্ধে। বিক্ষোভ এতটা মারাত্মক পৰ্যায়ে পৌঁছায় রনিকে শীঘ্রই ডেকে পাঠায় জেলা নেতৃত্ব। নেতৃত্বর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সংঘাতে ভাটা পরে এবং রনিকে উত্তর 24 পরগনা জেলার নির্বাচনী কনভেনর নিযুক্ত করা হয়। দলের সাথে ক্ষোভ মিটতেই রনির বাড়িতে গিয়ে হাজির হয় বসিরহাট উত্তরের এবারের টিএমসি প্রার্থী রফিকুল ইসলাম। দুজনার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে ঠিক হয় এবারের নির্বাচনে সকলে একসঙ্গে দলের হয়ে কাজ করবেন। এটিএম আব্দুল্লাহ রনি জানান প্রার্থী না হতে পারায় সাময়িক ভাবে ক্ষুব্ধ থাকলেও, দল নেত্রী যাকে প্রার্থী ঠিক করেছেন সকলকে তা মানতে হবে। সকল নেতা কর্মী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দলীয় প্রার্থীকে বসিরহাট উত্তর থেকে বিরাট ব্যবধানে জয়যুক্ত করানোই এখন মূল লক্ষ্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories