Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

সুয়েজ ক্যানাল বন্ধ হয়ে গেছে এক দৈত্যাকার জাহাজের জন্য, বন্ধ বিশ্বের ১২ শতাংশের বেশি বানিজ্য

নিউজ ডেস্ক : সুয়েজ খালের মাঝে আড়াআড়ি ভাবে আটকে গিয়েছে এক দৈত্যাকার পণ্যবাহী জাহাজ। কিয়েকদিন আগেই চীন থেকে নেদারল্যান্ডস গামী জাহাজটি আটকে গিয়েছে সুয়েজ খালের দক্ষিণাংশে। এর ফলে ব্যাহত হচ্ছে বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১২%। এই খালই ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র জলপথ।

সুয়েজ খালে কিছুদিন আগে ৪০০ মিটার দীর্ঘ এবং ২ লাখ টন ওজনের এভার গ্রিন নামক কার্গো বোঝাই এক দৈত্যাকার জাহাজ আড়াআড়ি ভাবে আটকে গিয়েছে প্রবল বিপরীতমুখী বায়ু প্রবাহের কারণে। বহু চেষ্টা করেও জাহাজটিকে এখনও সরানো যায়নি। এটিকে সরিয়ে স্বাভাবিক নৌচলাচল বহাল করতে কয়েক সপ্তাহ এমনকি মাস খানেক লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জাহাজটি আটকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ছাড়াও ইলেক্ট্রনিকস পণ্য এবং পোশাক লেনদেনের ওপরে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্বের সাপ্লাই চেনের ওপর এর বিরূপ প্রভাব পড়বে বলেও অনেক বিশেষজ্ঞ জানিয়েছেন।

সুয়েজ খাল ১৮৫৯ থেকে ১৮৬৯ এর মধ্যে খনন করা হয়। তার পর থেকে এটি আন্তর্জাতিক বাণিজ্যের এক অপরিহার্য রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটির মালিকানা মিশরের কাছে থাকায় তারা এর ওপর থেকে প্রতি বছর অন্তত ৬ বিলিয়ন ডলার আয় করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories