Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

প্রার্থী বদলের দাবিতে অমরণ অনশনে মালদার বিজেপির নেতা কর্মীরা,বিজেপি এখনও শুরু করতে পারেনি প্রচারও

নিউজ ডেস্ক : বিজেপি নেতৃত্বের দ্বারা মনোনীত কালিয়াগঞ্জ এর প্রার্থী সৌমেন রায় বহিরাগত এবং তার বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে জন্যই তাকে বাদ দিয়ে অন্য কোন স্থানীয় বিজেপির নেতা কে কালিয়াগঞ্জ এর বিধানসভা আসনের জন্য বিজেপি প্রার্থী মনোনীত করতে হবে এই দাবীতে অনশন শুরু করেছে মালদা জেলার বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা। তারা অনশনে বসেছিলেন মালদা জেলার কালিয়াগঞ্জ এর সুকান্ত মোড়ে।

 

এদিন বেলা বারোটা থেকে রীতিমতো মাচা বেঁধে ধরনা শুরু করে যুব মোর্চা নেতৃত্ব। প্রসঙ্গত, ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়ের নাম কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই দলীয় কর্মীদের একাংশ বিক্ষোভে সরব হন। ওই প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সরব হন এক মহিলা। সেই মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী হিসেবে দাবি করেন। দিন তিনেক আগে বিজেপির প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জে প্রচারে ঢোকার পথে স্থানীয় নেতৃত্বের বাধার মুখে পড়েন। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। তারপর থেকে কালিয়াগঞ্জের দলীয় কর্মীরা প্রচার বন্ধ রেখেছেন। এমনকী, ওই কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে পদ্ম চিহ্ন আঁকা থাকলেও প্রার্থীর নাম লেখা নেই। এদিনের অনশনে সামিল হন ওই কেন্দ্রের কো-অর্ডিনেটর রানাপ্রতাপ ঘোষ এবং যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, শহর যুব সম্পাদক তন্ময় বিশ্বাস, জেলা পরিষদের দলীয় সদস্য কমল সরকার-সহ বিজেপির শহর মণ্ডল সভাপতি ভবানী সিংহ এবং সংখ্যালঘু মোর্চার জেলা সদস্য মাফুজ আলি প্রমুখ।

 

বিজেপি যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস বলেন, সৌমেন রায়ের বিরুদ্ধে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি বহিরাগত এই এলাকায়, স্থানীয় বিজেপির নেতা এবং কর্মীরা তাকে মেনে নিতে পারছেন না তাই আমরা চাই তাকে বদল করে স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। একই কথা শোনা গেছে বিজেপির অন্যান্য স্থানীয় নেতাদের মুখে ও। তবে ওই এলাকার বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি কিন্তু বিজেপির প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ওই এলাকায় এখনো পর্যন্ত নির্বাচনী প্রচার কাজ শুরু করা সম্ভব হয়নি। এমনকি দেওয়াল লিখনের কাজও করা হয়নি। দুই এক জায়গায় বিজেপির জন্য দেয়াল লিখন হলেও প্রার্থীর নাম লেখা বাকী রয়েছে সেখানে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories