Wednesday, October 21, 2026
24 C
Kolkata

জোর করে হোলির রং মাখানোর চেষ্টা করলে খবর দিন থানায়, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

নিউজ ডেস্ক : আজ হোলি উৎসব পালিত হচ্ছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। আর এই হোলির মরশুমে জোর করে কাউকে রং মাখানো আমাদের খুব পরিচিত একটি দৃশ্য। কিন্তু এবছর এমনটা হতে দেওয়া যাবে না। কারণ দেশে আবার ক্রমবর্ধমান করোনার সংক্রমণ। এইজন্য হোলি খেলার ক্ষেত্রে উপযুক্ত সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। জোর করে কাউকে রং মাখানো চেষ্টা করলে সে আইনের আশ্রয় নিতে পারে। জোর করে এই রঙ মাখানোর অপরাধে কারো কারাবাস, জরিমানা অথবা দুটোই হতে পারে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তাই জোর করে কেউ আপনার মতের বিরুদ্ধে রং মাখাতে চাইলে দেরি না করে স্থানীয় থানায় খবর দিন।

যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা জানিয়েছেন, গায়ের জোরে কাউকে রং দেওয়া অপরাধ। কোথাও এমনটা হচ্ছে, খবর পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য আধিকারিক অনির্বাণ দলুইয়ের কথায়, ”উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ। সামাজিক দূরত্ব বজায় রেখে এ বছর উৎসবে অংশগ্রহণ করতে হবে।” এদিকে, নিজেরা নিয়ম মেনে রং খেললেও রাস্তাঘাটে একটা আতঙ্ক থেকেই যায়। রাজপথে পথচলতি কাউকে চেপে ধরে রং মাখানোর দৃশ্য গা-সওয়া। জনস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এ বছর এমন প্রবণতা না থাকাই শ্রেয়।

উল্লেখ্য গোটা দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় দফার সংক্রমনের ঢেউ আছড়ে পড়েছে। যেখানে গত বৃহস্পতিবার মাত্র ৫১৬ জন করোনা সংক্রামিত হয়েছিল সেই সংখ্যা গত কাল অর্থাৎ শনিবার দাঁড়িয়েছে ৮১২। করোনার নতুন স্ট্রেনের আগমনের খবর মিলেছে রাজ্যে। তাই বিষয়টিকে আর হালকা ভাবে নিতে চাইছে না রাজ্য সরকার।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories