Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলী,পিছিয়ে গেলেন যশপ্রীত বুমরা

একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলী (৮৫৭ পয়েন্ট)। ইংল্যান্ড সিরিজে না খেলার ফলে পিছিয়ে গেলেন যশপ্রীত বুমরা (৬৯০ পয়েন্ট)। ৩ নম্বর থেকে নেমে ৪ নম্বরে এলেন ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে ৫৬ এবং ৬৬ রান করেন ভারত অধিনায়ক।

রোহিত শর্মা (৮২৫ পয়েন্ট) তৃতীয় স্থান ধরে রাখলেন। পাকিস্তানের বাবর আজম (৮৩৭ পয়েন্ট) দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৯১ পয়েন্ট) উঠে এলেন ৫ নম্বরে। ৪ নম্বরে নিউজিল্যান্ডের রস টেলর (৮০১ পয়েন্ট)। ক্রমতালিকায় প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। ৩১ থেকে ২৭ নম্বরে উঠে এলেন লোকেশ রাহুল।

অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে এক মাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা (২৪৫ পয়েন্ট)। ৯ নম্বরে রয়েছেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষে ট্রেন্ট বোল্ট (৭৩৭ পয়েন্ট)। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৬৯১ পয়েন্ট) উঠে এসেছেন ৩ নম্বরে। বাংলাদেশের মেহেদি হাসান উঠে এসেছেন ৫ নম্বরে, কাগিসো রাবাদা উঠে এসেছেন ৬ নম্বরে।

একদিনের ক্রিকেটে শীর্ষে স্থানে থাকলেও টেস্ট এবং টি২০-তে ৫ নম্বরে রয়েছেন কোহলী।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories