Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ত্রিপুরায় উপজাতি পরিষদের নির্বাচনে ভরাডুবি বিজেপির

নিউজ ডেস্ক : চার রাজ্যের চলমান বিধানসভা নির্বাচনের মাঝে আরো এক পরাজয়ের মুখে পড়ল গেরুয়া শিবির। ত্রিপুরার উপজাতি পরিষদের নির্বাচনে সাবেক কংগ্রেস প্রধানের হাতে তৈরি দল টিপ্রা (টিআইপিআরএ)-এর কাছে এবার শোচনীয় পরাজয় হয়েছে হিন্দুত্ববাদী শিবিরের। কিছুদিন আগেও হিমাচল প্রদেশের নির্বাচনে এমন হারের মুখ দেখতে হয় বিজেপিকে। ত্রিপুরার নির্বাচনে মোট ২৮টি আসনের মধ্যে গেরুয়া শিবির পেল ৯টি, টিপ্রা পেয়েছে ১৮টি আসন।

প্রথমবার নির্বাচনে নেমেই চমক দেখাল ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মনের দল টিপ্রা। রাজ্যের উপজাতি পরিষদের ভোটে কার্যত অভাবনীয় ফল করেছে সদ্য তৈরি হওয়া নয়া রাজনৈতিক দলটি। উল্টোদিকে রাজ্যের ক্ষমতায় থাকা সত্ত্বেও শােচনীয়ভাবে পরাজিত হলো বিজেপি নেতৃত্বাধীন ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা। নির্বাচনে বাম ও কংগ্রেস কোনো আসন না পেলেও একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী।

শনিবার ভোট গণনা শুরু হতেই দেখা যায়, কার্যত উপজাতিরা রাজ্যের শাসক শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বরং তাঁরা বেছে নিয়েছেন টিপ্রাকে। শেষ পর্যন্ত ২৮ আসনের মধ্যে ১৮টিতে জয়ী হন টিপ্রার প্রার্থীরা। মাত্র ৯টি আসনে জিতেই সন্তুষ্ট থাকতে হয় বিজেপি ও তাদের জোটসঙ্গী আইপিএফটিকে। ২০১৫ সালের মে মাসে বামফ্রন্ট পেয়েছিল ২৫টি আসন। ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি’র জোট পেয়েছিল ২০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টি। কিন্তু এবার শূন্য হাতেই ফিরতে হয়েছে রাজ্যের পূর্বতন শাসকদলকে।

গত বছর সেপ্টেম্বরে কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎমাণিক্য দেব। তৈরি করেছিলেন ‘ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স’। সেই দলের হয়েই এবার উপজাতি পরিষদের ভোটের লড়াইয়ে নেমেছিলেন তিনি।
গত ৬ এপ্রিল ২০টি বিধানসভা কেন্দ্র এলাকায় ছড়িয়ে থাকা পরিষদগুলোর ভোট গৃহীত হয়। তবে বিপুল জনসমর্থন নিয়ে উঠে এসেছে ত্রিপুরার নতুন দলটি

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories