Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

শীতলকুচিতে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না, হুশিয়ারি অভিষেকের; দিলীপের মুখে আবার গুন্ডামীর ভাষা,দিলেন আরো শীতলকুচির হুমকি

নিউজ ডেস্ক : শীতলকুচিতে সাধারণ গ্রামবাসীদের গুলি করে মারার পিছনে যারা দায়ী সবার বিচার করা হবে। কেউ ছাড় পাবে না। যত বড়ো মাথা এর পিছনেই থাক না কেন তাকে টেনে বের করে আনা হবে। এই ভাষায় হুশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কিছুদিন আগেই কোচবিহারের শীতলকুচিতেই গিয়ে জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। গুন্ডামীকর ভাষা ব্যবহারকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু ব্যক্তিকে গুন্ডামী করতে দেখা গিয়েছিল সেদিন। ভেঙেছিল দিলীপ ঘোষের গাড়ির কাচ। সেখানে তৃণমূল কর্মীদের মৃত্যুর পর আবার গুন্ডামীর ভাষা ব্যবহার করে হুমকি দিলেন আরো শীতলকুচির।

 

শনিবার বাহিনীর গুলিতে শীতলকুচিতে মৃত্যু হয়েছে ৪ তৃণমূল কর্মীর। ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘটনার দায় চাপিয়েছেন অমিত শাহের উপর। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই রাজ্যের ভোটে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি শনিবার শাহের নির্দেশেই গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কার্যত একই সুর যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির বিরুদ্ধে গোটা ঘটনার দায় চাপিয়ে মিনাখাঁর সভা থেকে তিনি বলেন, “২ মে তৃণমূল সরকার গঠন করার পরই শীতলকুচির ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করা হবে। যত বড় মাথাই এতে যুক্ত থাকুন না কেন, কেউ রেহাই পাবেন না। সবাইকে সামনে টেনে আনা হবে। অভিযুক্তদের শাস্তি পেতেই হবে।”

 

শনিবার শীতলকুচিতে চার যুবচকের মৃত্যুর পরই টুইটারে অভিষেক লেখেন, “ভোটের সকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে কোচবিহারের ৫ জনের। অমিত শাহ আপনি বাংলাকে যে সোনার বাংলা করার কথা বলেন, এটাই কি আপনার সেই সোনার বাংলা?” শীতলকুচিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রবিবার টুইট করেন অভিষেক। লেখেন,  “মানুষের সঙ্গে দেখা করায় মমতাকে বাধা দিতে পারেন। কিন্তু মানুষের মন থেকে তাঁকে সরাবেন কী করে?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories