Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

শেষ বিরাটের রাজত্ব,এখন ICC এর বিশ্বসেরা ODI ব্যাটসম্যান বাবর আজম

নিউজ ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বাবার আজমকে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটের মানের ব্যাটসম্যান বলে অভিহিত করেন। আর তাদেরকে কোনো দিনই হতাশ করেননি তিনি। দেশে বিদেশে সব জায়গায় ক্রিকেটীয় ব্যাকরণ মেনে খেলে গিয়েছেন একের পর এক অনবদ্য সব ইনিংস। তার ফলে ভেঙেছেন বহু রেকর্ড। অনেকক্ষেত্রে ছাপিয়ে গিয়েছেন কোহলিকে ও। আর এবার কোহলির থেকে তিনি ছিনিয়ে নিলেন বিশ্ব সেরা ODI ব্যাটসম্যানের তাজ। তার রেটিং পয়েন্ট এখন ৮৬৫ এবং কোহলির পয়েন্ট ৮৫৭।

 

কোহলিকে খুব সাম্প্রতিক সময়ে অফ ফর্মে দেখা গিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১২৯ রান। যেখানে বাবর আজম নিজের দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় বারের জন্য এশিয়ার প্রথম দেশ হিসেবে ওডিআই সিরিজ জিততে সাহায্য করেছেন। তার ব্যাটে থেকে তিন বছরে এসেছে ৭৬ গড়ে ২২৮ রান। একই সময়ে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেছেন। সেখানেও তিনি বিরাটের থেকে ১৯ টি ইনিংস কম খেলে এই পরিমাণ রান সংগ্রহ করেছেন। বিরাটকে কোনো একদিন ছাপিয়ে যাবেন বাবর আজম। এমন আশা পাকিস্তানের তারকাদের এমনকি বহু আন্তজার্তিক তারকাও বিশ্বাস করেন বিরাটের সঙ্গে তার কড়া মোকাবিলা হবে যদি তিনি নিজেকে মাঝপথে হারিয়ে না ফেলেন। তবে সে সব প্রত্যাশা কতটা পূরণ হবে তা বহু বিতর্কের অবকাশ রাখে কিন্তু এখন বাবর আজম বিশ্ব ক্রিকেটে বহু দিন পর বিরাটের সিংহাসন দখল করে নিয়েছেন, যার ফলে আরো জমে উঠবে এই দুই তারকার লড়াই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories