Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দশকের সেরা উইজডেন ওয়ানডে ক্রিকেটারের খেতাব পেলেন বিরাট কোহলি

বিরাট কোহলির (Virat Kohli) সাফল্যের মুকুটে ফের আরেক পালক জুড়ল। উইজডেন অ্যালমানাকের বিচারে শেষ দশকের (২০১০-২০১৯) সেরা ওয়ানডে ক্রিকেটার হলেন ভারত অধিনায়ক। বিরাট একা নন, উইজডনের এই পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয়দের দাপট। সম্মানিত হলেন কপিল দেব (Kapil Dev), শচীন তেণ্ডুলকরদের মতো কিংবদন্তিরাও।

ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া ছাড়াও গত দশকে ওয়ানডে ফরম্যাটে একের পর এক অতিমানবীয় ইনিংস উপহার দিয়েছেন কোহলি। দশ বছরে ওয়ান ডে’তে এগারো হাজারেরও বেশি রান করেছেন কোহলি। যাঁর ব্যাটিং গড় ওয়ান ডে’তে ৬০-এর থেকেও বেশি। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়ে ৪২টা সেঞ্চুরিও করেছেন কোহলি। ধারাবাহিক ভাবে সাফল্য পাওয়ার জন্যই তাঁকে শেষ দশকের সেরা ওয়ানডে ক্রিকেটার হিসাবে বাছল উইজডেন (Wisden)।

চলতি বছরে আবার ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট ওয়ান ডে’র পঞ্চাশ বছর পূর্তি হতে চলেছে। এমন মাইলস্টোন বছরে ওয়ান ডে’র ইতিহাসে সেরা নামেদের সম্মান জানাল উইজডেন। ওয়ানডে শুরু হওয়ার পর প্রতিটা দশক থেকে একটা করে সেরা ক্রিকেটার বাছল উইজডেন। যে তালিকায় বিরাট ছাড়াও থাকলেও ভারতীয় ক্রিকেট মহাকাশের আরও দুই নক্ষত্র। তাঁরা কপিল দেব ও শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkor)। আটের দশকের সেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মান পেলেন কপিল দেব। আবার নয়ের দশকের সেরা ওয়ানডে ক্রিকেটারের তকমা বসল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের নামের পাশে।

এদিকে টানা দ্বিতীয়বার উইজডনের ‘লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ারে’র পুরস্কার পেলেন বেন স্টোকস (Ben Stokes)। গত বছরও স্টোকসই এই খেতাব জিতেছিলেন। তার আগে শেষ ইংরেজ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জেতেন ফ্লিনটফ। স্টোকসের আগে পরপর তিনবার এই পুরস্কার পেয়েছিলেন বিরাট নিজে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories