Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

লকডাউন ঘোষণা হতেই পরিযায়ী শ্রমিকদের অসহায় ভিড়,গত বছরের আতঙ্কের ছবি দিল্লির বাসস্ট্যান্ডে

লকডাউনের কথা ঘোষণা হওয়ার পরেই দেখা যায়, বাস টার্মিনাসে গিজগিজ করছে শ্রমিকদের ভিড়। সামাজিক দূরত্ব দূরের কথা, কোনও রকম কোভিড বিধিই মানা হচ্ছে না। সংক্রমণের হটস্পট হয়ে উঠছে বাসস্ট্যান্ডই। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে বাসের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। শ্রমিকদের অভিযোগ, তাঁদের অসহায়তার সুযোগ নিয়ে দশ গুণ পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাসমালিকরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে অসহায় পরিস্থিতি নিয়ে মুখ খুলতে গিয়ে এক শ্রমিককে বলতে শোনা যায়, ”আমরা দিন আনি দিন খাই। লকডাউন ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রীর উচিত ছিল আমাদের কিছুটা সময় দেওয়া। সুযোগ বুঝে চালকরা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যেখানে ২০০ টাকার মধ্যেই আমরা বাড়ি চলে যেতে পারি, সেখানে খরচ বাড়িয়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা চাওয়া হচ্ছে! কী করে বাড়ি ফিরব আমরা?” একই ছবি গাজিয়াবাদ সীমান্তেও। সেখানেও শয়ে শয়ে শ্রমিকদের ভিড়। এক শ্রমিকের কথায়, ”লকডাউনের সময় কাজ থাকবে না। সরকারও কোনও সাহায্য করবে না। সেই কারণেই বাড়ি ফিরে যাচ্ছি। কেননা লকডাউনের মেয়াদ বাড়লে না খেতে পেয়ে মরতে হবে।” গত বছর লকডাউনের ধাক্কায় রোজগারপাতি প্রায় তলানিতে। এখনও মাথা তুলে দাঁড়াতে পারেননি অনেকেই। এমন অবস্থায় আরও একটা লকডাউন, এক সপ্তাহের জন্য হলেও, তা আতঙ্কিত করেছে শ্রমিকদের। কারণ এর মেয়াদ বাড়লে পরিস্থিতি আবার আগের বছরের মতো হয়ে দাঁড়াবে। সেই আশঙ্কা এড়াতে পারছেন না কেউই।গত বছরের লকডাউনে ভিন্ রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কী অবস্থা হয়েছিল, সে স্মৃতি এখনও দগদগে অনেকের মনেই। তুমুল এক অব্যবস্থার ছবি সামনে এসেছিল দেশের নানা প্রান্ত থেকে। আচমকা রুটিরুজি বন্ধ হওয়ায় ঘরে ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বহু শ্রমিক। এবার সেই অসহায়তার চেনা ছবিই যেন ফিরে আসছে আবারও। দিল্লিতে কোভিড পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে, তাই ফের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও তিনি শ্রমিকদের উদ্দেশে বার্তা রেখেছেন, কেউ যাতে রাজ্য না ছাড়েন, সরকারি ভাবে দায়িত্ব নেওয়া হবে সকলের, কিন্তু সোমবার থেকেই গাজিয়াবাদের আনন্দবিহার বাস টার্মিনাসের চেহারা বলে দিচ্ছে, প্রশাসনের কথায় ভরসা করতে পারছেন না শ্রমিকরা। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে কেন্দ্রকে আরজি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে এক টুইটে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের উচিত পরিযায়ী শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু অর্থসাহায্য করা। যদিও সেই সঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন‌, করোনা সংক্রমণের জন্য সরকার যেখানে সাধারণ মানুষকেই দোষ দিচ্ছে, সেখানে এমন ‘জনকল্যাণমুখী’ পদক্ষেপ কি সরকার করবে?

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories