Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কুম্ভে শাহি স্নান, নেপাল ফিরে Covid সংক্রমিত নেপালের প্রাক্তন রাজা এবং রানী

নেপালের প্রাক্তন রানী কোমল এবং রাজা জ্ঞানেন্দ্র করোনা সংক্রমিত। কুম্ভ মেলার ১২ এপ্রিলের শাহি স্নানের অংশ নিয়েছিলেন তাঁরা। এমনকি, কুম্ভ মেলায় অংশ নেওয়া সন্তদের অনেকেই মাস্ক ছাড়া ছিলেন। এই আচরণের সমালোচনা করেছেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র।

এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার করোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার নিজেই টুইট করে জানিয়েছেন স্বাস্থ্যের পরিস্থিতি। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।

এদিন টুইট করে রাহুল জানিয়েছেন, শরীরে মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড টেস্ট করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা প্রত্যেকেই অবশ্যই টেস্ট করান। কোভিড বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।

প্রসঙ্গত, গতকালই কোভিডে আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়সজনিত কারণে তাঁকে দিল্লির এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। কয়েকদিন আগে রাহুলের বোন প্রিয়াঙ্কার স্বামী কোভিড পজিটিভ হন। সেইসময় রবার্ট, প্রিয়াঙ্কা-সহ গোটা বঢরা পরিবারে আইসোলেশনের চলে যায়। বাতিল হয় প্রিয়াঙ্কার সমস্ত রাজনৈতিক কর্মসূচি

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories