Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

এসডিপিআই এর প্রার্থী সাহের আলমের সমর্থনে ইসলামপুরে নির্বাচনী জনসভা

আগামী ২৬ শে এপ্রিল রাণীনগর বিধানসভা কেন্দ্রে ১২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে । সেইভাবেই বিভিন্ন দল নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। অন্যান্য দলের সাথে পাল্লা দিয়ে ভোট প্রচারে সাড়া ফেলেছে এসডিপিআই । রাণীনগর বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী করা হয়েছে বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মোঃ সাহের আলমকে। রাণীনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় সাহের আলমের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টারিং, পথসভা, বাড়ি বাড়ি ভোট প্রচার সহ বিভিন্ন কর্মসূচী লক্ষ্য করা যাচ্ছে।

আজ এসডিপিআই এর প্রার্থী সাহের আলমের সমর্থনে রানিনগর বিধানসভা কমিটির পক্ষ থেকে ইসলামপুর বাসস্ট্যান্ডে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। বৈকাল ৪ ঘটিকায় এই জনসভার কার্যক্রম শুরু হয় । এই দিনের জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম, রাণীনগর বিধানসভা সভাপতি গোলাম হোসেন, এসডিপিআই এর প্রার্থী মোঃ সাহের আলম, পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি সেলিম মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব ।
এই দিনের নির্বাচনী জনসভা থেকে উপস্থিত বক্তারা ” বাংলায় দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলিমদের বঞ্চনা নিয়ে বাম ,কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাইকে একযোগে তীব্র ভাষায় আক্রমন করেন ।অন্যদিকে এসডিপিআই নেতৃত্ব জানান বিগত ১০ বছরে রানিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফিরোজা বেগম কিছুই কাজ করেননি এমনকি লক ডাউনের সময় তাকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এলাকায় দেখা যায়নি । পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেন কেউ আক্রমন করতে ছাড়েননি । এসডিপিআই এর নেতারা বলেন বিগত দিনে দুর্নীতি আর কাটমানির জন্য ডোমকলের মানুষ তাকে বিতাড়িত করেছে এই নির্বাচনেও রাণীনগর বিধানসভার জনগণ তাকে যোগ্য জবাব দেবে বলে জানান।এসডিপিআই নেতা অভিযোগ করেন রানিনগর ২ ব্লকের তৃণমূলের নেতারা এসডিপিআই এর কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।
তাই ফ্যাসিবাদী বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে পিছিয়ে রাখা মূলনিবাসী অর্থ্যাৎ এসটি, এসসি, ধর্মীয় সংখালঘু তথা খেটে খাওয়া গরিব মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও লড়াইকে শক্তিশালী করতে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে এসডিপিআই এর প্রার্থী মোঃ সাহের আলমকে ৮ নাম্বার বোতাম টিপে গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহব্বান জানান এসডিপিআই এর নেতারা ।
এই দিনের জনসভায় বিভিন্ন এলাকা থেকে মানুষের যোগদান ছিলো চোখে পড়ার মতো ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories