Saturday, September 5, 2026
28 C
Kolkata

করোনা বিদ্ধস্ত ভারতকে সাহায্য করতে অক্সিজেন এবং অ্যাম্বুলেন্স সহ মেডিক্যাল টিম পাঠাতে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক : মোদি সরকারের আগমনের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক সর্বদা উত্তেজনাপূর্ণ ছিল। কখনো কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আবার কখনো সন্ত্রাসবাদ নিয়ে। তবে করোনার আক্রমণে বিদ্ধস্ত ভারতকে সাহায্য করতে চেয়েছে পাকিস্তান। ভারতে তীব্র অক্সিজেন সংকটের সময়ে ভারতে অক্সিজেন পাঠাতে চাইল পাকিস্তানের এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ৫০ টি অ্যাম্বুলেন্স ও পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সঙ্গে থাকবে মেডিক্যাল টিম।

 

পাকিস্তানের এক মানবতাবাদী সংগঠন ‘এধি ফাউন্ডেশন’ ইতিমধ্যেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সংগঠনের সভাপতি ফইজল এধি শুক্রবারই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তাঁরা তাঁদের স্বেচ্ছাসেবী ও ৫০টি অ্যাম্বুল্যান্স নিয়ে ভারতে আসতে চান। গোটা দলকে নেতৃত্ব দেবেন ফইজল।

 

অন্যদিকে পাকিস্তানে এই মুহূর্তে জনমানসে ভারত বিরোধিতার উপস্থিতি নেই। আছে মানবিক কারণে ভারতের প্রতি সহানুভূতি। এই মুহূর্তে পাকিস্তানে টুইটার ট্রেন্ডের শীর্ষে আছে ভারতকে সাহায্য করার আর্জি। পাকিস্তানের সাধারণ নাগরিকরা ভারতকে সাহায্য করার জন্য প্রধান মন্ত্রী ইমরান খানের কাছে আবেদন করছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories