Saturday, September 5, 2026
28 C
Kolkata

জ্বলন্ত চিতার ছবি পোস্ট করে ভারতকে সাহায্যে করতে ভক্তদের কাছে আবেদন শোয়েব আখতারের

নিউজ ডেস্ক : রাজনৈতিক, কূটনৈতিক এবং সীমান্তে শত্রুতা ভুলে এবার পাকিস্তান ভারতের সাহায্যে এগিয়ে আসছে মানবিক কারণে। ভারতে অতি উদ্বেগজনক করোনা পরিস্থিতি এবং অক্সিজেন ঘাটতি মেটাতে সাহায্যের প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছে পাকিস্তান। এবার ভারতকে সাহায্য করার আবেদন নিয়ে মাঠে নামলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আক্তার। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটা ভিডিওতে নিজের ভক্তদেরকে অনুদান সংগ্রহ করে ভারতের জন্য অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানান। তিনি বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি যে কোনো সরকারের জন্য নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমরা সবাই এই পরিস্থিতির মধ্যে আছি।

 

আখতার আরও বলেন, ‘ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা অতিমারি, আমরা সবাই আছি এর মধ্যে। একে অন্যের সহায়ক হয়ে উঠতেই হবে।’
ইতিমধ্যেই ভারতের প্রতি সমবেদনা বং পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। একই রকম বার্তা সম্বলিত টুইট করেছেন সে দেশের বিদেশমন্ত্রী। ভারতকে অক্সিজেন এবং ভেন্টিলেটর পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories