Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মহিলাদের রুটি বিক্রির টাকায় তুরস্কের বুরসায় তৈরি বিশাল মসজিদ

নিউজ ডেস্ক : বুরসা প্রদেশটি এখন অনেক বেশি পরিচিত নাম সবার কাছে তুর্কি সিরিজ কুরূলুস ওসমানের সৌজন্যে। সেখানে এবারে স্থানীয় নারীদের উদ্যোগে প্রায় ৮১ হাজার ডলার খরচে তৈরি পুনর্নির্মিত হল একটি বিশাল মসজিদ।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশের ওরহানলি অঞ্চলের বাসকো গ্রামের একটি পুরোনো মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। তাই গ্রামবাসী মসজিদ পুনসংস্কারের উদ্যোগ নেন। তখন গ্রামের নারীরাও নির্মাণকাজে বিশাল অংকের আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন।

আর্থিক অনুদান নিশ্চিত করতে একাধারে দুই বছর ওই নারীরা রুটি বিক্রি করতেন। সপ্তাহে একদিন বা দুইদিন দোকানে এসে তাঁরা রুটি বিক্রি করতেন। পুরো সময়ের জমানো অর্থ তাঁরা মসজিদ নির্মাণকাজে অনুদান হিসেবে ব্যয় করেন।

 

গ্রামের প্রধান হাসান আকার জানান যে, গ্রামের মসজিদ সংস্কারের কাজ তাঁরা দুই বছর আগে শুরু করেছে। এমনকি মসজিদের অধিকাংশ এখন শেষ। এখন পর্যন্ত আমাদের সাড়ে ১০ লাখ তুর্কি লিরা অর্থ ব্যয় হয়েছে।

 

পরিশ্রমের মাধ্যমে মসজিদ সংস্কারের সহায়তায় তাঁরা এগিয়ে আসেন। স্থানীয়রা নারীদের কাছে রুটি তৈরি করতে আটা পাঠিয়ে দেয়। অতঃপর পারিশ্রমিক হিসেবে পাওয়া অর্থ তাঁরা মসজিদে দান করে দেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories