Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ভোট শেষ,তবুও থামছে না বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব!নিজের দলেরই প্রার্থীকে গুলি বিজেপি নেতার

নিউজ ডেস্ক : ভোট শেষ হলেও এখনো থামছে না বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। এবার নিজের দলেই প্রার্থীকে গুলি করার ঘটনায় নাম জড়াল এক বিজেপি নেতার। মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় দলেরই এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিজেপি নাম নিতাই মণ্ডল। তিনি পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং পুরাতন মালদহ ব্লকের বিজেপি গ্রামীণ মণ্ডল সভাপতি।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় মালদহ বিধানসভার অন্তগর্ত ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিজেপি প্রার্থী গোপালকে লক্ষ্য করে গুলি করা হয়। নির্বাচন কমিশনের বিধি মেনে সন্ধ্যার মধ্যে প্রচার সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলার সময় আক্রান্ত হন তিনি। গুলি লাগে গোপালের গলার কাছে। গুরুতর জখম হন তিনি। ঘটনা ঘিরে রহস্য দানা বাধে। বিজেপি-র তরফে অভিযোগ করা হয়, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে।

ঘটনাটি তদন্ত করতে নেমে পুলিশ গ্রেপ্তার করে সন্দেহভাজন ছয়জনকে। গ্রেপ্তারকৃতদের থেকে জেরা করে জানা যায় এই ঘটনার মূল চক্রি নিতাই মন্ডল। তিনি মালদা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী ছিলেন। টিকিট না পাওয়ায় তিনি এবং তার অনুগামীরা এই কাজ করেছেন।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories