Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

গেরুয়া উগ্রবাদী নরসিংহনন্দের অ্যাকাউন্ট ব্লক করে দিল টুইটার কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক : ঘৃণা প্রচারক গেরুয়া উগ্রপন্থী পুরোহিত নরসিংহ নন্দ সরস্বতীর টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিলো টুইটার কর্তৃপক্ষ। কারণ হিসেবে জানানো হয়েছে, তিনি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতেন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যে। দস্না দেবী মন্দিরের পুরোহিতের টুইটার একাউন্ট এর বিরুদ্ধে রিপোর্ট করেছেন বহু সাধারণ টুইটার ব্যবহারকারী। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

 

তবে এই গেরুয়া উগ্রবাদী তার একাউন্ট ব্লক হয়ে যাওয়ার পর টুইটারে কাছে একটি ইমেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আমার অ্যাকাউন্ট হয়তো ভুল করে সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ তাই আমার অ্যাকাউন্ট আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আমি কোনদিনই আমার অ্যাকাউন্ট কারো অনুভূতিতে আঘাত দেওয়া বা হেনস্থা করার জন্য ব্যবহার করিনি। আমি অন্যান্য ব্যবহারকারীদের মতই আমার স্বাধীন মতামত প্রকাশ করতাম।

উল্লেখ্য কিছুদিন আগে এই গেরুয়া উগ্রবাদী রাসূল সাঃ এর ব্যাপারে চরম অবমাননাকর মন্তব্য করেছিলেন দিল্লির প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। তারপর তার বিরুদ্ধে গর্জে ওঠে ভারতের মুসলিম সমাজ। বাধ্য হয়ে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তবে তাকে গ্রেফতার করেনি পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories